• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • সৌরজগৎ ও ভূমণ্ডল
সৌরজগৎ ও ভূমণ্ডল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

স্থান
অক্ষরেখা
দ্রাঘিমা রেখা
তারিখ
সময়
A
৩০° উত্তর
১০৫° পশ্চিম
২২শে জুন
৭টা (সকাল)
B
 ৫০° দক্ষিণ
৫৬° পশ্চিম
২২শে জুন
?

উক্ত তারিখে দুটি স্থানে দিবারাত্রির দৈর্ঘ্য কি একইরূপ হবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করো।

উদ্দীপকে উল্লিখিত তারিখে অর্থাৎ ২২শে জুন A ও B স্থান দুটিতে দিবা-রাত্রির দৈর্ঘ্য একইরূপ হবে না।

বার্ষিক গতির ফলে পৃথিবীতে দিন ও রাত্রির হ্রাস-বৃদ্ধি ঘটে। পৃথিবীর নিজ কক্ষপথে একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দিকে সূর্যের চারিদিকে "পরিক্রমণকে বার্ষিক গতি বলে। সূর্যের চারিদিকে পৃথিবীর এ পরিক্রমণ কালে এক সময় উত্তর মেরু সূর্যের কাছাকাছি হয়। আবার একটি নিদিষ্ট সময় পর দক্ষিণ মেরু সূর্যের কাছাকাছি যা। যে মেরু যখন সূর্যের নিকটে থাকে সেখানে দিন বড় ও রাত ছোট হয় এবং বিপরীত মেরুতে দিন ছোট রাত বড় হয়।

উদ্দীপকে উল্লিখিত এ স্থানটি ৩০° উত্তর অক্ষরেখা অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত। অন্যদিকে ও স্থানটি ৫০° দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ
গোলার্ধে অবস্থিত। উদ্দীপকে বর্ণিত তারিখ ২২শে জুন পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে কক্ষপথের এমন অবস্থানে পৌছে যেখানে উত্তর মেরু সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে দূরে থাকে। অর্থাৎ এ দিন উত্তর গোলার্ধের এ স্থানে সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে এ স্থানে দিন বড় এবং রাত ছোট হয়। অন্যদিকে দক্ষিণ গোলার্ধের B স্থানে সর্য তির্যকভাবে কিরণ দেয় এবং স্থানটিতে দিন ছোট ও রাত বড় হয়।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে, বলতে পারি যে, স্থান দুটি বিপরীত গোলার্ধে অবস্থানের কারণে এবং বার্ষিক গতির কারণে ২২শে জুন তারিখে A ও B স্থানে দিবা-রাত্রির দৈর্ঘ্যের মধ্যে সম্পূর্ণ বিপরীত রূপ বিরাজ করবে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()