• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • সৌরজগৎ ও ভূমণ্ডল
সৌরজগৎ ও ভূমণ্ডল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মাইশা সুইডেনে (৬৬,৫° উত্তর অক্ষরেখা ও ১৫° পূর্ব দ্রাঘিমারেখা) বসবাস করে। ২৫শে সেপ্টেম্বর তারিখে তিনি সুইডেনের স্থানীয় সময় ভোর ৬টায় ক্যানবেরায় (৩৫° দক্ষিণ অক্ষরেখা ও ১৫০° পূর্ব দ্রাঘিমারেখা) বসবাসরত ছোটো বোন মালিহাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। মালিহা কথা প্রসঙ্গে তাকে জানায়, আগামী ২৮শে ডিসেম্বর তারিখে সে সুইডেনে বেড়াতে যাবে।

ক্যানবেরার স্থানীয় সময় কয়টায় মাইশা টেলিফোন করেছিল?

অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে সুইডেনের দ্রাঘিমা ১৫° পূর্ব এবং ক্যানবেরার দ্রাঘিমা ১৫০° পূর্ব।

উক্ত স্থান দুটির দ্রাঘিমার পার্থক্য ১৫০° - ১৫° = ১৩৫°। প্রতি ১০ দ্রাঘিমার পার্থক্যের কারণে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। অতএব ১৩৫° দ্রাঘিমার
ব্যবধানের জন্য সময়ের পার্থক্য হবে ১৩৫° × ৪ = ৫৪০ মিনিট।
৫৪০ মিনিট = ৯ ঘণ্টা

সুইডেন এবং ক্যানবেরা উভয়ই পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। তবে উল্লিখিত দ্রাঘিমা রেখার মান অনুযায়ী ক্যানবেরা সুইডেনের পূর্বে অবস্থিত। তাই ক্যানবেরার সময় বেশি হবে।

সুইডেন ও ক্যানবেরার সময়ের পার্থক্য হলো ৯ ঘণ্টা

অনুচ্ছেদে সুইডেনের সময় দেওয়া আছে ভোর ৬টা

ক্যানবেরার স্থানীয় সময় হবে ভোর ৬টা ৯ ঘণ্টা বিকেল ৩টা।

ক্যানবেরার স্থানীয় সময় ২৫শে সেপ্টেম্বর বিকেল ৩টায় মাইশা টেলিফোন করেছিল।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

সৌরদিন কাকে বলে?

পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলে।

#

অধিবর্ষ কী? ব্যাখ্যা করো।

অধিবর্ষ বলতে ৩৬৬ দিনে বছর হওয়াকে বোঝায়।

সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর যে সময় লাগে তাকে সৌরবছর বলা হয়। সাধারণত ৩৬৫ দিনে সৌরবছর গণনা করা হয়। কিন্তু মূলত ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে। তাই প্রতি চার বছরে একদিন বাড়িয়ে ইংরেজি চতুর্থ বছর ৩৬৬ দিনে বছর গণনা করা হয়। সে বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিনে ধরা হয়। এরূপ বছরকে অধিবর্ষ (Leap year) বলা হয়।

#

মালিহার বেড়াতে যাওয়ার তারিখে দুটি স্থানে কি একই ধরনের ঋতু বিরাজ করবে? উদ্দীপকের আলোকে যুক্তি দাও।

মালিহার বেড়াতে যাওয়ার তারিখে অর্থাৎ ২৮শে ডিসেম্বর সুইডেন এবং ক্যানবেরায় একই ধরনের ঋতু বিরাজ করবে না।

সুইডেন ৬৬.৫° উত্তর অক্ষরেখা অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত। অন্যদিকে, ক্যানবেরা ৩৫° দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ২২শে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষদিন। এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তির উপর লম্বভাবে কিরণ. দেয়। ফলে সেখানে দিন বড় ও রাত ছোট হয়। এ তারিখের দেড় মাস পূর্বে ও পরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে।

অন্যদিকে, ২২শে ডিসেম্বরে উত্তর গোলার্ধ সূর্য হতে সবচেয়ে দূরে থাকে। ২২শে ডিসেম্বর সূর্য দক্ষিণ গোলার্ধের সবচেয়ে কাছাকাছি থাকায় এ সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে। ফলে এ সময় উত্তর গোলার্ধে শীতকাল হয়।

মালিহা ২৮শে ডিসেম্বর তারিখে সুইডেনে বেড়াতে যাবে। ২২শে ডিসেম্বরের দেড় মাস পূর্বে ও পরে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল থাকবে। তাই বলা যায়, যেহেতু সুইডেন উত্তর গোলার্ধে এবং ক্যানবেরা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেহেতু মালিহার বেড়াতে যাওয়ার তারিখে দুটি স্থানে একই ধরনের ঋতু বিরাজ করবে না।