• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'চিত্র 'খ'-এ প্রদর্শিত বৈষম্যের কারণেই ছয় দা দাবি তোলা হয়েছিল' তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উদ্দীপকের চিত্র 'খ' এ প্রদর্শিত বৈষমাটি হলো অর্থনৈতিক বৈষম্য। শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্যের কারণেই ছ্যা দফা দাবি তোলা হয়েছিল- আমি এ বক্তব্যের সাথে পুরাপুরি একমত নই।

পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো, তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। ফলে ব্যবসায় বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষিসহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েকগুণ পিছিয়ে পড়ে। এ বিবেচনায় ছয় দফা দাবির অন্যতম প্রেক্ষাপট ঐ হিসেবে অর্থনৈতিক বৈষম্যকে বিবেচনা করা যায়।

ছয় দফা দাবির বেশির ভাগ দাবি অর্থনৈতিক বৈষম্যকে কেন্দ্র করে রচিত হলেও এটিকেই একমাত্র কারণ হিসেবে বিবেচনা করা যাবে না। কেননা, ছয় দফার প্রথম দফাতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংসদীয় পদ্ধতির সরকার গঠনের কথা বলা হয়েছে, যা রাজনৈতিক বৈষমোর প্রতিফলন। আবার দ্বিতীয় দফায় ক্ষমতা বণ্টনের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, তা প্রশাসনিক বৈষম্যের ফল। অনুরূপভাবে যষ্ঠ দফায় প্রদেশগুলোতে আধা-সামরিক বা প্যারা মিলিশিয়া বাহিনী গঠনের দাবিটির মধ্য দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্যের বিষয়টি ফুটে উঠেছে।

পরিশেষে বলা যায়, চিত্র 'খ' এ প্রদর্শিত বৈষম্য অর্থাৎ অর্থনৈতিক বৈষম্যের কারণেই ছয় দফা দাবি তোলা হয়েছিল- এ বক্তব্যটি পুরাপুরি, সঠিক নয়। আমি সংগত কারণে এ বিষয়টির সাথে দ্বিমত পোষণ করছি।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()