- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ঘটনা-১: বিদ্যালয়ে 'স্বাধীনতা দিবস' উদ্যাপনের দিন কালাম স্যার বক্তৃতা দিতে যেয়ে বলেন, পল্লশের দশকে পূর্ব বাংলায় একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চারটি দল সম্মিলিতভাবে অংশগ্রহণ করে।
ঘটনা-২: জনাব মামুন ১৬ ডিসেম্বর তারিখের দৈনিক পত্রিকা পড়ে জানতে পারেন যে, পূর্ব বাংলায় এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পূর্ব বাংলায় প্রধান রাজনৈতিক দল বিপুল ভোটে বিজয় অর্জন করে।
বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে ঘটনা-২-এর নির্বাচনের প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল- বিশ্লেষণ কর।
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ঘটনাটি ছিল ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ পরিষদের নির্বাচন। বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে ১৯৭০ সালের নির্বাচনের প্রভাব ছিল অপরিসীম।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৭০ সালের পূর্বে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অবশেষে ১৯৭০ সালের ৭ ডিসেম্বর সর্বপ্রথম 'এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে' সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে ৬ দফা ও ১১ দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে, পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এ নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্রদানে বিশাল ভূমিকা রাখে। পরিণতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
উপরিউক্ত আলোচনার আলোকে প্রতীয়মান হয় যে, ঘটনা-২ এ উল্লিখিত ঘটনাটি ছিল ১৯৭০ সালের সাধারণ নির্বাচন এবং এ গুরুত্ব বিবেচনায় এ নির্বাচনকে বাংলাদেশের অভ্যুদয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা যুক্তিসংগত।

