• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

দৃশ্যকল্প-১: বাংলাদেশি হিসেবে নিজের পরিচয় দিতে নাবিল বেশ গর্ববোধ করে। তার দেশের জনগণের আত্মত্যাগের বিনিময়ে বিশ্বাবাসী পেয়েছে আন্তর্জাতিকভাবে মায়ের ভাষা পালনের অধিকার।

দৃশ্যকল্প-২: 'A' এলাকা একসময় 'B' এলাকার অধীনে ছিল। সে সময়ে 'A' এলাকার একজন নেতা জনগণের বিভিন্ন বিষয়ের অধিকারের বৈষম্য নিয়ে প্রতিবাদ করায় এবং কিছু গোপন পরিকল্পনা। করার কারণে গ্রেফতার হন। 'A' এলাকার লোকজনের তীব্র প্রতিবাদের মুখে ‘B' এলাকার শাসকগোষ্ঠী তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

দৃশ্যকল্প-১: তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে ইঙ্গিত করছে? ব্যাখ্যা কর।

উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ আমার পাঠ্যবইয়ের ভাষা আন্দোলন বিষয়টিকে ইঙ্গিত করছে।

২১ ফেব্রুয়ারি আজ শুধু বাঙালির একটি দিবস নয়, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক বিশেষ সংস্থা UNESCO-এর ৩০তম অধিবেশনে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেওয়া হয়। বস্তুত পৃথিবীতে বাঙালিরাই একমাত্র জাতি এবং বাংলাই একমাত্র মাতৃভাষা, যাকে রক্ষার জন্য সে দেশের মানুষ রাজপথে তাজা রক্ত ঢেলে দেয়। পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশকে তার মাতৃভাষা রক্ষার জন্য এভাবে জীবন দিতে হয়নি। সারা পৃথিবীতে ২১ ফেব্রুয়ারি দিনটি তাই পালিত হয় অত্যন্ত প্রন্থা এবং সমবেদনার সাগে।

উদ্দীপকের দৃশ্যকল্প-১-এর নাবিলও তাই নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে। সুতরাং আলোচনার আলোকে দৃশ্যকল্প-১ যে পাঠ্যবইয়ের ভাষা আন্দোলনকেই নির্দেশ করছে তা নিশ্চিতভাবে বলা যায়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

দৃশ্যকল্প-১: তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে ইঙ্গিত করছে? ব্যাখ্ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি) | Uddoyon