• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

ঘটনা-১: রফিক তার বাবার সাথে বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যায়। সে বিশ্ববিদ্যালয়ের প্রাচীরে লেখা কতকগুলো দাবি দেখতে পায়। বাবা রফিককে বলেন, আমাদের 'ক' নামক একজন নেতা রাজনৈতিক অধিকার রক্ষায় কতকগুলো দাবি তৎকালীন শাসকবর্গের নিকট উত্থাপন করেছিলেন।

ঘটনা-২: আন্দোলন ও সফলতার যোগসূত্র শীর্ষক আলোচনা সভায় জনাব কামাল বলেন, একটা সময় উল্লেখযোগ্য এক নেতার বিরুদ্ধে দেশের বিপক্ষে ষড়যন্ত্র করছেন। আবার পরবর্তী বছরে এর বিরুদ্ধে সৃষ্ট আন্দোলনে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক নিহত হন। যার ফলে আমাদের দেশ আত্মপ্রকাশের ক্ষেত্রে এগিয়ে যায়।

"জনাব কামালের আলোচনায় যে দুটি বিষয়ের ইঙ্গিত রয়েছে। তা আমাদের দেশের আত্মপ্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে"- বক্তব্যটি মূল্যায়ন কর।

উদ্দীপকে জনাব কামালের আলোচনায় যে দুটি বিষয়ের ইঙ্গিত রয়েছে তা আমাদের দেশের আত্মপ্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বক্তব্যটি যথার্থ।

উদ্দীপকে জনাব কামাল তার আলোচনায় আগরতলা মামলা ও উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছেন। কেননা, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছিল, যা ঐতিহাসিক আগরতলা মামলাকে ইঙ্গিত করেছে। অন্যদিকে, আগরতলা মামলার প্রেক্ষিতে ১৯৬৯ সালের সৃষ্ট গণঅভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা শহিদ হন, যা জনাব কামাল তার বক্তব্যের শেষাংশে তুলে ধরেছেন।

ঐতিহাসিক আগরতলা মামলা ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থান স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রদ্রোহিতার মামলায় শেখ মুজিবকে গ্রেফতার করা হলে পূর্ব বাংলার আপামর জনতা এর তীব্র প্রতিবাদ জানায়। ছাত্রসমাজের ১১ দফার ভিত্তিতে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গণআন্দোলনে রূপলাভ করে। এ গণআন্দোলনের তীব্রতায় আইয়ুব খান সরকার শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। একই সাথে, পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। নতুন সামরিক সরকার ১৯৭০ সালে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হয়। আর গণঅভ্যুত্থানের ফলে পূর্ব পাকিস্তানিদের মাঝে যে জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনার বিকাশ ঘটেছিল। তা ১৯৭০-এর নির্বাচনে সুসংহত ও প্রাতিষ্ঠানিকভাবে প্রতিফলিত হয়। এর মাধ্যমেই মুক্তিযুদ্ধের সূচনা ও আপামর জনতার সম্মিলিত প্রচেষ্টায়। বাংলাদেশ স্বাধীন হয়। অর্থাৎ, বাংলাদেশ প্রতিষ্ঠায় আলোচ্য ঘটনাদ্বয়ের প্রভাব অত্যধিক।

সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটিকে আমি দ্বিধাহীনভাবে সঠিক ও উপযুক্ত হিসেবে মূল্যায়ন করব।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()