- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
প্রেক্ষাপট-১: যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় পরিচালিত একটি দেশের 'ক' অঞ্চল দ্বারা 'খ' অঞ্চলের মানুষ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হতে থাকে। একপর্যায়ে একটি নির্বাচনে একটি বিশেষ দলকে শোচনীয়ভাবে পরাজিত করার জন্য কয়েকটি দল মিলে একটি জোট গঠন করে। নির্বাচনে এ জোট নিরঙ্কুশ বিজয় লাভ করে।
প্রেক্ষাপট-২: রিফাত তার বড় বোন নিশাতের বিয়ের কার্ড ইংরেজিতে ছাপিয়ে আনলে তার বাবা এটা দেখে দুঃখ প্রকাশ করেন। তিনি রিফাতকে একটি আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বিয়ের কার্ডটি পুনরায় বাংলায় ছাপিয়ে আনতে বলেন।
আইয়ুব খান মৌলিক গণতন্ত্র চালু করেন কেন? ব্যাখ্যা কর।
সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মোট ৮০ হাজার নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচকমন্ডলী গঠন হয়। তাদের ভোটেই রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। ১৯৬৫ সালে ৮০ হাজার মেম্বারের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এটি ছিল একটি পরোক্ষ নির্বাচন পদ্ধতি।

