- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচন
:
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ছাত্র তানভীর কবির বর্তমান বাংলাদেশের রাজনৈতিক জোটগুলোর প্রশংসা করে ঐতিহাসিক জোট গঠনের শিক্ষা কাজে লাগানোর জন্য। তার মনে পড়ে যায় ভাষা আন্দোলনের পরের বছরই ২১ দফা প্রণয়ন করে। ৫টি দল নিয়ে একটি জোট গঠনের কথা ২১ দফাকে তাদের স্বার্থ রক্ষার সনদ বলে মনে করত জনগণ। উত্ত জোট নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন লাভ করে।
উদ্দীপকে কোন রাজনৈতিক জোট গঠনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে যুক্তফ্রন্ট নামক রাজনৈতিক জোটগঠনের কথা বলা হয়েছে।
পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় - পরাজয় ঘটানোর লক্ষ্যে ১৯৫৩ সালের ১৪ নভেম্বর আওয়ামী লীগ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। ২১ দফা প্রণয়ন শেষে ৫টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। দল ৪টি হলো- আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল এবং খেলাফতে রাব্বানি। ১৯৫৪ সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জনগণ যুক্তফ্রন্টের ২১ দফাকে তাদের স্বার্থরক্ষার সনদ বলে বিবেচনা করে।
উদ্দীপকে তানভীর কবির বর্তমান রাজনৈতিক জোটগুলোর সাথে ঐতিহাসিক যুক্তফ্রন্ট তথা রাজনৈতিক জোটের মধ্যে সাদৃশ্য লক্ষ করেন। বাংলাদেশে এখনও রাজনৈতিক জোট বিদ্যমান রয়েছে। তাই বলা যায়, যুক্তফ্রন্ট রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

