• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)
পূর্ববাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান (১৯৪৭খ্রি.-১৯৭০খ্রি.)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

যুক্তফ্রন্ট সরকার

:

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'ক' নামক দেশে একটি রাজনৈতিক জোটের অন্তর্ভুক্ত। কৃষক-শ্রমিক পার্টির নেতা মোঃ দস্তগির একসময় দেশটির মুখ্যমন্ত্রী হিসেবে মাত্র ৫৬ দিন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। মোঃ দস্তগির ছিল দেশটির পূর্ব প্রদেশের মুখ্যমন্ত্রী; কেন্দ্রীয় সরকার এ সরকারকে মনেপ্রাণে গ্রহণ। করতে, পারেনি। তারা যড়যন্ত্রের পথ বেছে নেয় এবং একসময় এ সরকারকে বরখাস্ত করে কেন্দ্রীয় সরকার।

'১৯৪৭ সালের পর থেকে ১৯৭০ সাল পর্যন্ত বাঙালি নির্যাতিত হয়েছে- বুঝিয়ে বল।

ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের পর পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। পাকিস্তানের লোকসংখ্যার ক্ষেত্রে পূর্ব বাংলা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও স্বাধিকারের ক্ষেত্রে পূর্ব বাংলা ক্রমাগত উপেক্ষিত হতে থাকে। পাকিস্তানের প্রথম গণপরিষদে সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী উভয় পদই নিয়োগ করা হয় পশ্চিম পাকিস্তান থেকে। সংখ্যাগরিষ্ঠের দাবিকে উপেক্ষা করে পাকিস্তানের রাজধানীও প্রতিষ্ঠিত হয় পশ্চিম পাকিস্তানে। দেশরক্ষা বাহিনী ও সিভিল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে পূর্ব বাংলার জনগণ স্থান লাভ করতে পারেনি। এমনিভাবে পূর্ব বাংলা শোষণ ও বঞ্চনার শিকার হতে থাকে। যার সমাপ্তি ঘটে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। তাই বলা যায়, ১৯৪৭ সালের পর থেকে ১৯৭০ সাল পর্যন্ত বাঙালি নির্যাতিত হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()