• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব সাইফুল সাহেব একজন ধর্মপরায়ণ ব্যক্তি। মানুষের মাঝে দীন ও আদর্শ প্রচারের লক্ষ্যে বিভিন্ন এলাকায় গমন করেন। অন্যদিকে মনির সাহেব আর্ত-মানবতার সেবার লক্ষ্যে চিকিৎসাশাস্ত্র নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। অতঃপর রোগ নির্ণয় ও চিকিৎসাশাস্ত্রকে সমৃদ্ধ করার জন্য উক্ত বিষয়ে বই লেখার প্রয়াস চালান।

এদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে সাইফুল সাহেবের মতো ব্যক্তিদের অবদান অনস্বীকার্য- ব্যাখ্যা কর।

এদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে সাইফুল সাহেবের মতো ব্যক্তিদের অবদান অনস্বীকার্য- উক্তিটি যথার্থ।

বাংলাদেশে বিভিন্ন পির, অলি, দরবেশ সুফি-সাধকদের মাধ্যমে ইসলামের প্রচার-প্রসার ঘটে। যা উদ্দীপকের সাইফুল সাহেবের সাথে সাদৃশ্যপূর্ণ।

উদ্দীপকের জনাৰ সাইফুল সাহেব একজন ধর্মপরায়ণ ব্যক্তি। মানুষের মাঝে দীন ও আদর্শ প্রচারের লক্ষ্যে বিভিন্ন এলাকায় গমন করেন। হযরত শাহজালাল, হযরত খানজাহান আলী, বায়েজিদ বোস্তামী প্রমুখ ব্যক্তিবর্গ। এ অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আরব, পারস্য, মধ্য এশিয়া প্রভৃতি অঞ্চল থেকে ধর্মপ্রচারকগণ আসেন। তারা এদেশে ছড়িয়ে দিয়েছেন তাওহিদ, রিসালাত, আখলাক, হালাল-হারাম ও নৈতিকতার মর্মবাণী। তারা ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছেন সমগ্র বাংলায়।

সুতরাং এদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে সাইফুল সাহেবের মতো ব্যক্তিদের অবদান অনিস্বীকার্য।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()