- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- মৌলিক অর্থনৈতিক সমস্যা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মিশ্র অর্থব্যবস্থায় মূল্য কীভাবে নির্ধারিত হয়?
মিশ্র অর্থব্যবস্থায় সাধারণত স্বয়ংক্রিয় দামব্যবস্থায় বাজার মূল্য নির্ধারিত হয়। তবে মূল্য নির্ধারণে মুদ্রাস্ফীতি বা মুদ্রাসংকোচনের সময়। সরকারি হস্তক্ষেপ পরিলক্ষিত হয়। মিশ্র অর্থব্যবস্থায় ক্রেতা-বিক্রেতার পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার দ্বারা বঙ্গরে নাম নির্ধারিত হয়। এক্ষেত্রে বাজারে চাহিদা ও যোগান ভূমিকা রাখে দ্রব্যের দাম তার চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হলেও দামস্তরের অতিরিক্ত উর্ধ্বগতি সরকারি হস্তক্ষেপে নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া অত্যাবশ্যকীয় দ্রব্যের দাম সরকারি নিয়ন্ত্রণে রাখা হয়। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে দাম নির্ধারিত হলেও কিছু কিছু ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ লক্ষ করা যায়।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
দুষ্প্রাপ্যতা কাকে বলে?
অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকেই অর্থনীতিতে দুষ্পাপ্যতা বলে।
উদ্দীপকে যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা উপস্থাপিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত উৎপাদন সম্ভাবনা রেখা (PPC)-এর মাধ্যমে অর্থনীতির মৌলিক সমস্যা 'নির্বাচন' এর কথা উপস্থাপিত হয়েছে।
উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশিত হয়। তাই এই রেখার মাধ্যমে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করা হবে, তা ব্যাখ্যা করা যায়।
উদ্দীপকের চিত্রে লক্ষ করা যায়, উৎপাদন সম্ভাবনা রেখা (PPC)-এর B বিন্দুতে 'Y' দ্রব্য OY, ও 'X' দ্রব্য OX, পরিমাণ এবং C বিন্দুতে 'Y' দ্রব্য OY: ও 'X' দ্রব্য OX, পরিমাণ উৎপাদন করা যায়। এখন, প্রয়োজনীয়তার ভিত্তিতে উৎপাদককে নির্বাচন করতে হবে তিনি কোন বিন্দুতে উৎপাদন করবেন। যেমন- যদি 'X' দ্রব্যের প্রয়োজন বেশি হলে C বিন্দুতে এবং 'Y' দ্রব্যের প্রয়োজন বেশি B বিন্দুতে উৎপাদন করতে হবে। এভাবে PPC-এর মাধ্যমে মৌলিক অর্থনৈতিক সমস্যা 'নির্বাচন' এর বিষয়টি উপস্থাপিত হয়।
E ও F বিন্দুতে উৎপাদন করার ক্ষেত্রে সম্ভাবনা ও যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপকের চিত্রে উল্লিখিত E বিন্দু অদক্ষ অঞ্চল এবং F বিন্দু অ-অর্জনযোগ্য অঞ্চলে বিদ্যমান থাকায় E ও F বিন্দুতে উৎপাদন করা যথাক্রমে অযৌক্তিক ও অসম্ভব।
সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখার নিচের বা বামদিকে যেকোনো বিন্দুতে সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। এজন্য এই অঞ্চলকে অদক্ষ অঞ্চল বলে। আর উৎপাদন সম্ভাবনা রেখার উপরে বা ডানদিকে যেকোনো বিন্দুতে বর্তমান প্রযুক্তিতে উৎপাদন সম্ভব নয়। এ জন্য এই অঞ্চলকে অ-অর্জনযোগ্য অঞ্চল বলে।
চিত্রে লক্ষ করা যায়, ও বিন্দুতে উৎপাদন করা হলে 'X' দ্রব্য OX, এবং 'Y' দ্রব্য OY, পরিমাণ উৎপাদন করা যায়। এখন, প্রাপ্ত সম্পদের ভিত্তিতে 'X' দ্রব্যের উৎপাদন স্থির রেখে 'Y' দ্রব্যের উৎপাদন Y,Y, বাড়ানো সম্ভব। অথবা 'Y' দ্রব্যের উৎপাদন স্থির রেখে 'X', দ্রব্যের উৎপাদন X,X, পরিমাণ বাড়ানো যায়। কাজেই E বিন্দুতে উৎপাদন করার ক্ষেত্রে সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করে। তাই 'E' বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক হবে না।
আবার, ৪ বিন্দুর ক্ষেত্রে 'X' দ্রব্য OX, এবং 'Y' দ্রব্য OY, পরিমাণ উৎপাদিত হবে। অর্থাৎ, F বিন্দুটি B ও C বিন্দুর চেয়ে বেশি উৎপাদন নির্দেশ করে। কিন্তু, বর্তমান প্রযুক্তিতে বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। অর্থাৎ, F বিন্দুতে উৎপাদন কাম্য হলেও নির্দিষ্ট প্রযুক্তিতে উৎপাদন করা অসম্ভব।

