- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- মৌলিক অর্থনৈতিক সমস্যা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
নিচের X ও Y নামক দুটি দ্রব্য উৎপাদনের একটি উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হলো-
উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অংকন করো।
উদ্দীপকের তথ্যের আলোকে নিচে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো:
উপকরণের দক্ষ বণ্টনের মাধ্যমে দুটি পণ্যের উৎপাদনযোগ্য সংমিশ্রণ বিন্দুগুলো নিয়েই উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) সৃষ্টি হয়।
প্রদত্ত সূচির আলোকে বর্তমান প্রযুক্তি ব্যবহার করে শুধু X দ্রব্য উৎপাদন করা যায় ৮ একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। আবার ৫ একক X দ্রব্য এবং ৫ একক দ্রব্য উৎপাদন করা যায় B বিন্দুতে। এরপর C বিন্দুতে X দ্রব্য উৎপাদন না করে শুধু Y দ্রব্য উৎপাদন করা যায় ৮ একক। এখন প্রাপ্ত A, B, C বিন্দুগুলো যোগ করে AC উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এটিই উদ্দীপকের আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
ব্যষ্টিক অর্থনীতি কী?
অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক এককের আচরণ ও কার্যকলাপ পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই সঙ্গো ৮ একক করে উৎপাদন করা সম্ভব নয় কেন? বিশ্লেষণ করো।
প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে D বিন্দু (X= ৮ একক ও Y = ৮ একক) অ-অর্জনযোগ্য অঞ্চলে অবস্থিত হওয়ায় উৎপাদন সম্ভব নয়।
উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা সীমিত সম্পদ নির্দেশিত হয়। এ রেখার অ-অর্জনযোগ্য বিন্দুতে উৎপর সংমিশ্রণ পাওয়ার ইচ্ছা থাকলেও সম্পদের সীমাবদ্ধতার জন্য তা পাওয়া যাবে না। অর্থাৎ ইচ্ছা করলেই যত খুশি উৎপাদন করা সম্ভব হবে না।
চিত্রে লক্ষ করা যায়, উভয় দ্রব্য ৮ একক করে উৎপাদন তথা প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখা D (৮,৮) বিন্দুটি কাঙ্ক্ষিত হলেও অর্জনযোগ্য নয়। কারণ প্রদত্ত উপকরণ বা প্রযুক্তিতে D বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। যেটিকে উৎপাদন সম্ভাবনা রেখার অ-অর্জনযোগ্য অঞ্চল হিসেবে অভিহিত করা যায়।
উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, D বিন্দুতে উৎপাদন কাঙ্ক্ষিত হলেও বিদ্যমান উপকরণের স্বল্পতার জন্য উৎপাদন সম্ভব নয়।
"নির্দেশমূলক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উন্নত?" ব্যাখ্যা করো।
সামাজিক কল্যাণ অর্জনে নির্দেশমূলক অর্থব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে উন্নত।
নিদের্শমূলক অর্থব্যবস্থায় কেন্দ্রীয়ভাবে সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনের মাধ্যমে শোষণমুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অর্থনীতির সকল কার্যক্রম পরিচালিত হয়। অপরদিকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মূলত ব্যক্তিকেন্দ্রিক মুনাফা সর্বাধিক করার লক্ষ্যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। অর্থাৎ এ অর্থব্যবস্থায় উৎপাদন, বণ্টন, ভোগ সর্বক্ষেত্রেই বেসরকারি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। এতে রাষ্ট্রীয় স্বার্থ তথা সামাজিক কল্যাণ ব্যাহত হতে পারে। তাই নির্দেশমূলক অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে উন্নত মনে করা হয়।

