• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মৌলিক অর্থনৈতিক সমস্যা
মৌলিক অর্থনৈতিক সমস্যা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।

উদ্দীপকের তথ্যের আলোকে নিচে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো:

উপকরণের দক্ষ বণ্টনের মাধ্যমে দুটি পণ্যের উৎপাদনযোগ্য সংমিশ্রণ বিন্দুগুলো নিয়েই উৎপাদন সম্ভাবনা রেখা (PPC) সৃষ্টি হয়।

প্রদত্ত সূচির আলোকে বর্তমান প্রযুক্তি ব্যবহার করে শুধু ১ দ্রব্য উৎপাদন করা যায় ৩০ একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। আবার ২০ একক X দ্রব্য এবং ২০ একক দ্রব্য উৎপাদন করা যায় ৪ বিন্দুতে। এরপর C বিন্দুতে দ্রব্য উৎপাদন না করে শুধু X দ্রব্য উৎপাদন করা যায় ৩০ একক। এখন প্রাপ্ত A, B, C বিন্দুগুলো যোগ করে AC উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এটিই উদ্দীপকের আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

নির্দেশমূলক অর্থব্যবস্থা কী?

নির্দেশমূলক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে দেশের যাবতীয় সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকে এবং কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে অর্থনৈতিক কার্যাবলি পরিচালিত হয়।

#

অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয় কেন?

সমাজে অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় নির্বাচন সমস্যা দেখা দেয়।

মানুষের অভাব অসীম। কিন্তু এই অভাব পূরণের সম্পদ সীমিত। তাই কোনো নির্দিষ্ট সময়ে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না। আবার সকল অভাব সমান গুরুত্বপূর্ণ নয়। তাই ব্যক্তিকে তার অভাবের গুরুত্ব অনুসারে কোনো অভাব আগে এবং কোনো অভাব পরে পূরণ করতে হয়। এভাবেই মূলত, অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয়।

#

( X = ১০ একক, Y = ১০ একক) এবং ( X = ৪০ একক, Y =২০ একক) সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উৎপাদন সম্ভাবনা রেখার F ( X = ১০ একক ও Y = ১০ একক) বিন্দু অদক্ষ অঞ্চল এবং G (X = ৪০ একক ও Y = ২০ একক) অ-অর্জনযোগ্য অঞ্চলে অবস্থিত উৎপাদন সম্ভব নয়।

উপরের চিত্রটির F বিন্দুতে X ও Y দ্রব্যের ১০ একক উৎপাদন নির্দেশ করে। এক্ষেত্রে এটি একটি অদক্ষ সংমিশ্রণ। অর্থাৎ যখন x = ১০ একক এবং Y = ১০ একক তখন F বিন্দু পাওয়া যায়; এটি গ্রহণযোগ্য অঞ্চলের মধ্যে পড়েও এখানে সম্পদ অব্যবহৃত থাকবে এবং সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করবে।
আবার, G বিন্দুটি (X দ্রব্য ৪০ একক এবং Y দ্রব্য ২০ একক) অঙ্কিত হলেও এটি অর্জনযোগ্য নয়। কারণ প্রদত্ত উপকরণ বা প্রযুক্তিতে G বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উৎপাদন সম্ভাবনা রেখার F বিন্দুতে উৎপাদন সম্ভব হলেও উপকরণ বণ্টন অদক্ষ হওয়ায় উৎপাদন যুক্তিযুক্ত নয় এবং G বিন্দুতে উৎপাদন কাঙ্ক্ষিত হলেও বিদ্যমান উপকরণের স্বল্পতার জন্য উৎপাদন সম্ভব নয়।

উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। | ‍অর্থনীতি ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) | Uddoyon