- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। মানুষের জীবনের প্রতিটি দিক ও বিভাগের সামগ্রিক দিক-নির্দেশনা এতে রয়েছে। দীনের প্রচার ও প্রসারের জন্য এ শিক্ষার বিকল্প নেই। ইসলামে জ্ঞানার্জনের অত্যধিক গুরুত্ব রয়েছে। এ বিষয়ে আল্লাহ ও তাঁর রাসুল (স) এর অনেক স্পষ্ট নির্দেশনা রয়েছে।
উদ্দীপকে উল্লেখিত বিষয়টির গুরুত্ব সম্পর্কে মহানবি (স) কী নির্দেশনা দিয়েছেন? বিশ্লেষণ কর।
জ্ঞানার্জনের গুরুত্ব বিবেচনা করে মহানবি (স) একে ফরজ ঘোষণা করে দেন। জ্ঞান অর্থ জানা। কোনো বিষয়ের মূল বিষয় অবগত হওয়াই জ্ঞান। ইসলামে জ্ঞানার্জনকে আবশ্যক করেছে। নবি (স)ও এ ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন।
উদ্দীপকে বলা হয়েছে, রাসুল (স) জ্ঞান অর্জনের জন্য অনেক স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। রাসুল (স.) বলেছেন, "ফরজ কর্তব্যগুলো পালন কর, কুরআন শিক্ষা কর এবং লোকদেরও শিক্ষা দাও। কেননা আমি মৃত্যুর অধীন।" তিনি আরও বলেন, "প্রয়োজন হলে চীন দেশে গিয়েও বিদ্যা অন্বেষণ কর।" তিনি জ্ঞানান্বেষণকে সর্বজনীন ঘোষণা করে বলেন- "বিদ্যা অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ।" শিক্ষাই সম্মান ও মর্যাদার মাপকাঠি।
আল্লাহ তায়ালা আদম (আ.) কে ফেরেশতাদের ওপরে মর্যাদা দিয়েছিলেন এবং তার মানদণ্ড ছিল শিক্ষা। ফেরেশতারা আদম (আ.)-এর জ্ঞানের শ্রেষ্ঠত্ব দেখে, তার প্রতি শ্রদ্ধাবনত হয়েছিলেন। কুরআনে আল্লাহ তায়ালা আরও বলেন, "বলুন, যারা জানে আর যারা জানে না অর্থাৎ জ্ঞানী আর মূর্খরা কি কখনো সমান হতে পারে?"
মহানবি (স.) বলেন, "যে ব্যক্তি ইসলামকে উজ্জীবিত করার উদ্দেশ্যে জ্ঞানার্জন করা অবস্থায় মৃত্যুবরণ করে, জান্নাতে নবিগণ ও তাঁর মধ্যে মাত্র একটি স্তরের ব্যবধান থাকবে।"
পরিশেষে বলা যায়, নবিজি (স) এর শিক্ষা অনুসারে ইসলাম শিক্ষা অর্জন করে আমরা জ্ঞানান্বেষণে ব্রতী হবো এবং জ্ঞানচর্চায় সাধ্যমতো অবদান রাখব।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
শিক্ষা কী?
পর্যবেক্ষণ ও অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন ও প্রদানের কৌশলকে শিক্ষা বলা হয়।
তাওহিদ বলতে কি বোঝ?
তাওহিদ বলতে মহান আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে বোঝায়।
তাওহিদ শব্দের অর্থ একত্ববাদ। তাওহিদের মূলকথা হলো- আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মলিক। অর্থাৎ আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহিদ।
দীন ইসলামকে সমুন্নত রাখার জন্য উদ্দীপকে উল্লেখিত শিক্ষাটি কতটা অপরিহার্য? ব্যাখ্যা কর।
দীনের প্রচার, প্রতিষ্ঠা, সমুন্নত ও অক্ষুণ্ণ রাখার জন্য ইসলাম শিক্ষা অপরিহার্য।
ইসলাম শিক্ষা ছাড়া দীনের প্রচার, প্রতিষ্ঠা ও উজ্জীবন সম্ভব নয়। মহানবি (স) পূর্বে এক নবির পরে অন্য নবি আসতেন। এজন্য দীন প্রচারে উম্মতের তেমন দায়িত্ব ছিল না। কিন্তু হযরত মুহাম্মদ (স.) সর্বশেষ নবি। তারপরে কোনো নবি আসবেন না।
সুতরাং দীন প্রচর, প্রতিষ্ঠা ও উজ্জীবনের দায়িত্ব তাঁর উম্মতের। আর এ দায়িত্ব পালন করার জন্য ইসলাম শিক্ষা একান্ত প্রয়োজন। উদ্দীপকে এ শিক্ষার কথাই বলা হয়েছে।
উদ্দীপকে ইসলামকে পরিপূর্ণ জীবনব্যবস্থা এবং দীনের সামগ্রিক জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে উপস্থাপন করা হয়েছে। ইসলাম জ্ঞান অর্জনের প্রতি অনেক বেশি গুরুত্বারোপ করেছে। হাদিসে আছে, জ্ঞানীরাই হচ্ছে নবিগণের উত্তরাধিকারী। নবিপণ ধনদৌলতের কোনো উত্তরাধিকারী রেখে যাননি বরং উত্তরাধিকার বানিয়েছেন ইলম বা ইসলামি শিক্ষা। যে ব্যক্তি তা গ্রহণ করল, সে একটি পূর্ণাজা সম্পদপ্রাপ্ত হলো।
তাছাড়া জ্ঞান-বিজ্ঞানের মূল উৎস ইসলাম ধর্মের প্রধান সংবিধান আল-কুরআন। আল কুরআনের জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে অবগত হওয়ার মাধ্যমে জীবন পরিচালনা করলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই। তাই গীনকে আকড়ে ধরতে ইসলামি জ্ঞান আবশ্যক।
সুতরাং দীন ইসলামকে সমুন্নত রাখার জন্য ইসলাম শিক্ষা অপরিহার্য।

