• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • প্রাক ইসলামি আরব
প্রাক ইসলামি আরব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

প্রতিবছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। বাংলাদেশ মহিলা সমিতি এ দিবসটি উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করে। আলোচনার এক পর্যায়ে জনৈক নারী নেত্রী বলেন, "অজ্ঞতার যুগের ন্যায় এখনো কন্যাসন্তানদের অবহেলা ও অবজ্ঞা করা হয়। তাদের লেখাপড়ার পরিবর্তে বাল্যবিবাহ দেয়া হয়। যৌতুকের জন্য শারীরিকভাবে নির্যাতন করা হয়।"

হানিফ কারা?

আইয়ামে জাহেলিয়া যুগে ইবরাহিম (আ)-এর প্রচারিত একেশ্বরবাদী ধর্মমতে যারা বিশ্বাস করত, তারাই হলো হানিফ সম্প্রদায়।

আরব দেশ যখন কুসংস্কার ও অন্ধকারে নিমজ্জিত তখন মদিনা নগরীতে এক শ্রেণির লোক একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তারা স্বতন্ত্রভাবে ধর্মীয় জীবনযাপন করতেন এবং কোনো প্রকার পূজায় অংশ নিতেন না। মূলত, তৎকালীন আরবের যে সম্প্রদায়টি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, পরলোক ও সুখ-দুঃখ ভোগ সম্পর্কে জানত এবং মেনে চলত তারাই হানিফ সম্প্রদায় নামে পরিচিত।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()