• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার (গদ্য)
প্রত্যুপকার (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মারাঠা বীর সেনারা বুন্দেলখণ্ডের পরাজয় নিশ্চিত জেনে তাদেরকে সাহায্য করতে যুদ্ধে যোগদান করে। একপর্যায়ে বিপক্ষ দলের একজন মারাঠা সেনাপ্রধানকে পেছন থেকে আক্রমণ করতে আসে। এমন সময় বুন্দেলখণ্ডের রাজকন্যা সেনাপ্রধানের জীবন বাঁচান। সেনাপ্রধান রাজকন্যাকে ধন্যবাদ জানালে রাজকন্যা বলেন, আপনার জন্য আমরা যুদ্ধ জয় করতে পেরেছি, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনার জীবন বাঁচাতে আমাদের প্রত্যেকের জীবন বাজি রাখতে প্রস্তুত।

উদ্দীপকে ‘প্রত্যুপকার' গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

হ্যাঁ, উদ্দীপকে 'প্রত্যুপকার' গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে।

মানুষ সামাজিক জীব। সমাজে বেঁচে থাকতে হলে তাকে মানুষের সাহায্য ও সহযোগিতা নিয়ে বাঁচতে হয়। আর তাই মানুষই মানুষের সবচেয়ে বড় বন্ধু।

উদ্দীপকে বুন্দেলখণ্ডের যুদ্ধে মারাঠা সেনাপ্রধান বুন্দেলখণ্ডকে সহযোগিতা করতে গেলে তাঁর প্রাণ বিপদের মুখে পতিত হয় । সেই সময় বুন্দেলখণ্ডের রাজকন্যা তাঁর জীবন বাঁচান। ‘প্রত্যুপকার' গল্পে আলী ইবনে আব্বাসের জীবন রক্ষাকারী ব্যক্তি খলিফার সামনে অপরাধী হিসেবে উপস্থাপিত হলে আব্বাস নিজের জীবনের ঝুঁকি নিয়ে লোকটিকে নির্দোষ প্রমাণ করেন এবং বাঁচান ।

উদ্দীপকে মারাঠা সেনাপ্রধানকে বাঁচানোর মধ্য দিয়ে বুন্দেলখণ্ডের রাজকন্যার কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। অপরদিকে 'প্রত্যুপকার' গল্পে আলী আব্বাসের জীবন রক্ষাকারীকে বাঁচানোর মধ্য দিয়ে আলী ইবনে আব্বাসের কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকা এবং প্রতি-উপকার করা আলোচ্য গল্পের মূলভাব। এ বিষয়টির ইঙ্গিত উদ্দীপকেও রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে 'প্রত্যুপকার’ গল্পের মূলভাব প্রতিফলিত হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

আলী ইবনে আব্বাস বিপদে পড়ে কোথায় লুকিয়ে ছিলেন?

আলী ইবনে আব্বাস বিপদে পড়ে ডেমাস্কাসে লুকিয়ে ছিলেন ।

#

কীভাবে আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা পায়?

ডেমাস্কাসের এক সম্ভ্রান্ত লোকের সহযোগিতায় আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা পায়।

আব্বাস অনেকদিন আগে ডেমাস্কাসে গিয়ে বিপদে পড়েন। সেখানে তার প্রাণ নিয়ে শঙ্কা দেখা দেয়। তিনি কোনো রকমে এক বাড়িতে গিয়ে নিজের প্রাণ রক্ষার্থে আকুতি-মিনতি করেন। তারপরে বাড়ির মালিক তাকে অত্যন্ত নিরাপদে এক মাস সেই বাড়িতে লুকিয়ে রাখেন। এমনকি আব্বাসকে অত্যন্ত সম্মান ও নিরাপত্তার সঙ্গে বাগদাদ অর্থাৎ আব্বাসের জন্মস্থানে পাঠিয়ে দেন। এভাবেই আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা পায়।

#

উদ্দীপকটি 'প্রত্যুপকার' গল্পের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর ।

উদ্দীপকটি 'প্রত্যুপকার' গল্পের সঙ্গে উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিক থেকে সাদৃশ্যপূর্ণ ।

মানুষ অন্য কারও দ্বারা উপকৃত হলে সারা জীবন সেই উপকার মনে রাখে । প্রয়োজনের সময় সেই ব্যক্তির সার্বিক মঙ্গল ও উপকার করার চেষ্টা করে। এটিই হলো উপকারীর প্রতি প্রতিদান দেওয়া।

উদ্দীপকে বুন্দেলখণ্ডের যুদ্ধে মারাঠা সেনাপ্রধান নিজের জীবনের ঝুঁকি নিয়ে বুন্দেলখণ্ডকে সাহায্য করতে যান। যুদ্ধের একপর্যায়ে তাঁর প্রতি আক্রমণ হলে বুন্দেলখণ্ডের রাজকন্যা তাঁর প্রাণ বাঁচান। কারণ তিনি তাদেরকে বাঁচাতে এসেই বিপদের মুখে পতিত হয়েছেন। এখানে বুন্দেলখণ্ডের রাজকন্যার কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায়। ‘প্রত্যুপকার' গল্পেও আমরা আলী ইবনে আব্বাসের চরিত্রে এরূপ কৃতজ্ঞতা প্রকাশ করার নিদর্শন দেখতে পাই। তাই উদ্দীপক ও 'প্রত্যুপকার' গল্পের মধ্যে উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সাদৃশ্য রয়েছে।