- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
'ক' নামক একটি দেশের ভিতর দিয়ে একটি বড় নদী প্রবাহিত হয়ে গিয়েছে। জুন থেকে অক্টোবর মাসের মধ্যে ঐ নদীর উভয় তীরে প্লাবিত হলে পলি জমা হয়। ফলে প্রচুর ফসল উৎপন্ন হয়। এখানকার রাজারা মৃত্যুর পরে নিজেদের শরীরকে সংরক্ষণ করার ব্যবস্থা করে যেত। তারা ধর্ম, দর্শন, বিজ্ঞানে অনেক উন্নতি সাধন করে ছিল।
দক্ষিণ আরবকে 'সুখী আরব ভূমি' বলা হয় কেন?
ধনসম্পদ ও রকমারি পণ্যদ্রব্যের জন্য প্রাচীনকালে দক্ষিণ আরবকে সুখী আরব ভূমি' বা সৌভাগ্য আরব নামে অভিহিত করা হতো।
'দক্ষিণ আরবের ইয়েমেন, হাজরামাইত ও ওমানে অনেক উর্বর ও বিস্তৃত উপত্যকা ছিল। এ উর্বর ভূখণ্ডগুলোতে কফি, নীল, খেজুর, শাকসবজি ও বিভিন্ন ফল ও ফসলের উৎপাদন হতো। এছাড়া ধান, গমন, বার্লি, ভুট্টা, আতা, ডুমুর, পীচ ও আঙ্গুর এ অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। এর ফলে আরবের এ অঞ্চল অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন সমূহ

