• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • প্রাক ইসলামি আরব
প্রাক ইসলামি আরব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। সে একটি সভ্যতা নিয়ে গবেষণা করছিল, যে সভ্যতার লোকজন সর্বপ্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করে। সে গবেষণা করে পায় যে স্থাপত্য শিল্পে তাদের দক্ষতার জন্য তারা ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা হিসেবেও পরিচিত।

উদ্দীপকে আরাফাত কোন সভ্যতা নিয়ে গবেষণা করছিল? ব্যাখ্যা দাও।

উদ্দীপকে আরাফাত প্রাচীন মিসরীয় সভ্যতা নিয়ে গবেষণা করেছিল।

প্রাচীন সভ্যতাসমূহের মধ্যে অন্যতম হলো মিসরীয় সভ্যতা। আর ইতিহাসে এ সভ্যতার প্রধান অবদান হলো লিখন পদ্ধতির আবিষ্কার। মিসরীয়দের এ লিখন পদ্ধতি আধুনিক বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে। তবে মিসরীয়রা স্থাপত্যের ক্ষেত্রেও অসামান্য অবদান রেখেছে। উদ্দীপকেও মিসরীয় সভ্যতার প্রতি ইজ়িাত করা হয়েছে।

উদ্দীপকে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত একটি সভ্যতা নিয়ে গবেষণা করছিল। সে সভ্যতার লোকজন সর্বপ্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করে। এছাড়া তারা স্থাপত্যশিল্পে অসামান্য অবদানের জন্য ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা হিসেবেও পরিচিত। আর আরাফাতের গবেষণাকৃত এ সভ্যতাটি নিশ্চিত ভাবেই প্রাচীন মিসরীয় সভ্যতা। কেননা সভ্যতার ইতিহাসে মিসরীয়রাই সর্বপ্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করে। যা 'হায়ারোগ্লিফিক' নামে পরিচিত। যার অর্থ পবিত্র লিপি। এ পদ্ধতিতে ২৪টি চিহ্ন ছিল। প্রতিটি চিহ্ন বিশেষ অর্থ নির্দেশ করত। প্রতিটি চিহ্ন পাশাপাশি খোদিত করে শব্দ বা বাক্য গঠন করে মনের ভাব প্রকাশ করা হতো। এছাড়াও মিসরীয়রা স্থাপত্যশিল্পে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছে। এক্ষেত্রে মিসরীয়দের শ্রেষ্ঠ কীর্তি হলো 'পিরামিড'। পিরামিড হলো পাথরের তৈরি আকাশচুম্বী বিশাল এক অন্যান্য শিল্পে মিসরীয়দের বাস্তবধর্মী ও সমৃদ্ধ ও সমৃদ্ধ শিল্পকলার নিদর্শন পাওয়া যায়। তাই বলা যায়, আরাফাতের গবেষণায় প্রাচীন মিসরীয় সভ্যতারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()