• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • প্রাক ইসলামি আরব
প্রাক ইসলামি আরব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

গেদা আর গেদীর বিয়ের পর তাদের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। তাদের আশা ছিল পুত্র সন্তান জন্মাবে। এর ফলে গেদীর সংসারে কলহের সূত্রপাত হয়। দ্বিতীয়বার আবারো কন্যা সন্তান জন্ম দেয়ায় গেদীকে অভাবের সংসারে নতুন উপদ্রব মনে করে গেদা তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। গ্রামের শিক্ষিত যুবক দলিল গ্রামের এরূপ নির্যাতিত নারীদের রক্ষার কাজে এগিয়ে এলেন। 'কন্যা সন্তান অভিশাপ নয়, আশীর্বাদ, এরূপ স্লোগান এর মাধ্যমে গ্রামের মানুষকে সচেতন করলেন। এতে গেদা তার ভুল বুঝতে পারলো এবং তার সংসারে শান্তি ফিরে এলো।

তুমি কি মনে কর উদ্দীপকে দলিলের কার্যকলাপ হযরত মুহাম্মদ (স)-এর সামাজিক সংস্কারের আংশিক প্রতিফলন? তোমার মতামত দাও।

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকে দলিলের কার্যকলাপ হযরত মুহাম্মদ
(স) এর সামাজিক সংস্কারের আংশিক প্রতিফলন মাত্র।

মানব সভ্যতার ইতিহাসে হযরত মুহাম্মাদ (স) কে শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে মনে করা হয়। কেননা তিনি একাধারে সমাজ, রাষ্ট্র, ধর্ম প্রভৃতির সংস্কারের মাধ্যমে অন্ধকারে নিমজ্জিত একটি জাতিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে সক্ষম হন। উদ্দীপকে মহানবি (স)-এর সামাজিক সংস্কারের আংশিক প্রতিফলন লক্ষ করা যায়।

উদ্দীপকে দেখা যায়, দলিল তার গ্রামের নির্যাতিত নারীদের অধিকার রক্ষায় কাজ করেন। তার প্রচেষ্টা গ্রামের মানুষকে 'সচেতন করে। ফলে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। দলিলের এ কাজটি রাসুল (স)-এর সামাজিক সংস্কারের একটি দিকমাত্র। কেননা মহানবি (স) শুধু নারীর অধিকার প্রতিষ্ঠা নয় বরং সমাজের সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অভূতপূর্ব অবদান রাখেন। তিনি আভিজাত্যের গৌরব, কৌলীন্য প্রথা, বংশ মর্যাদা ইত্যাদি দূর করে ন্যায়ভিত্তিক, সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের ভিত্তিতে সমাজব্যবস্থা গড়ে তোলেন। তিনি দাস-দাসীদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিদায় হজের ভাষণে রাসুল (স) দাস-দাসীদের ব্যাপারে ঘোষণা করেন, "তোমরা যা খাবে, যা পরবে, দাস-দাসীদেরকেও তাই খেতে ও পরতে দেবে।' এভাবে সমাজের সকলের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাসুল (স) অসামান্য অবদান রাখেন, যার সামান্যই উদ্দীপকে পরিলক্ষিত হয়।
উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, দলিলের কর্মকাণ্ডে রাসুল (স) এর সমাজ সংস্কারের সামান্যই প্রতিফলিত হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন সমূহ