- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
প্রয়াত জনাব আদনান সাহেব প্রত্যক দিন সকালবেলা ছোট ছোট বাচ্চাদের ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করেন। তিনি কুরআন সহিহ করে পড়া, নামাজের বিভিন্ন মাসয়ালা, ছোট ছোট হাদিস, দোয়া-মোনাজাত প্রভৃতি শিক্ষা দেন। দলে দলে ছেলেমেয়েরা তার নিকট পড়তে যায়। তারা একে অপরের সাথে বন্ধুর মতো আচরণ করে। তারা তাদের শিক্ষককে অত্যন্ত শ্রদ্ধা ও মান্য করে। তিনিও তাদেরকে অত্যন্ত আদর ও যত্নসহকারে শিখানোর চেষ্টা করেন।
ইসলামি শিক্ষা বিস্তারে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির মূল্যায়ন করো।
ইসলামি শিক্ষাব্যবস্থায় মস্তবের গুরুত্ব অপরিসীম।
মুসলিম শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষাদানে মক্তব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে তাদেরকে অক্ষরজ্ঞান ও ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। মুসলিম ছেলেমেয়েদের মানসিক বিকাশে মক্তব ইতিবাচক ভূমিকা পালন করে। প্রতিদিন একসাথে একই স্থানে বসে পড়াশোনা করায় তাদের পরস্পরের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ গড়ে উঠে। তারা গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখে।যেমনটি উদ্দীপকের শিশুদের ক্ষেত্রে লক্ষ করা যায়।
উদ্দীপকের জনাব আদনান সাহেবের প্রতিষ্ঠানের শিশুরা একে অপরের সাথে বন্ধুর মতো আচরণ করে। তারা তাদের শিক্ষক ও পিতামাতাকে অত্যন্ত শ্রদ্ধা ও মান্য করে। শিশুদের এসব আচরণের মাধ্যমে মক্তবের ইতিবাচক ভূমিকা ফুটে ওঠেছে। মক্তব মুসলিম শিশুদের একটি প্রাথমিক পাঠশালা।
এখানেই শিশুদেরকে ভবিষ্যতের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করা হয়। মস্তবেই শিশুর পড়ার অভ্যাস গড়ে উঠে। মক্তবের শিক্ষা শিশুকে শৈশবেই নীতিবান করে তোলে।
সত্য-মিথ্যা, ভালো-মন্দ, পবিত্রতা-অপবিত্রতা, হালাল-হারাম প্রভৃতি সম্পর্কে প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান শিশুরা এখানেই পেয়ে থাকে। শিক্ষার্থীকে ইবাদতে অভ্যস্ত হওয়ার প্রয়োজনীয় শিক্ষা এখানেই দেওয়া হয়। মক্তবেই শিশু ভবিষ্যতের জন্য ভালো কিছু করার এবং সুনাগরিক হওয়ার প্রেরণা পায়।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মুসলিম শিশুর ধর্মীয় ও নৈতিক শিক্ষালাভ, মানসিক বিকাশ ও সামাজিকীকরণে মক্তবের ভূমিকা অপরিসীম।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন সমূহ

