- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গনে মাসব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ মেলায় ক্রেতা বিক্রেতা দর্শনার্থী, শিল্পী সাহিত্যিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। মেলায় প্রতিদিন স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত, প্রকাশনা উৎসব, আলোচনা প্রভৃতি অনুষ্ঠিত হয়। প্রতি বছর বাংলা একাডেমি সাহিত্যকর্মের জন্য পুরস্কার ঘোষণা করে। পুরস্কার প্রাপ্তদের পদক, নগদ অর্থ ও প্রত্যয়নপত্র প্রদান করা হয়। এ কর্মসূচিকে ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে গণ্য করা হয়।
হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল কেন?
যুদ্ধের ভয়াবহতা ও নৃশংসতা থেকে আরববাসীকে মুক্ত করার উদ্দেশ্যে মহানবি (স) হিলফুল ফুজুল গঠন করেছিলেন। মহানবি (স) ছিলেন শান্তির দূত। বালক বয়সে যখন তিনি 'হারবুল ফুজ্জার' এর ভয়াবহতা দেখলেন তখন তাঁর অন্তর মানবতার জন্য কেঁদে উঠল। এ প্রেক্ষিতেই তিনি সমমনা কয়েকজন উৎসাহী যুবক ও পিতৃব্য যুবাইরকে নিয়ে গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল নামের শান্তিসংঘটি।

