- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
প্রতি বছর মাঘ মাসে যশোরের সাগরদাড়িতে মধুমেলার আয়োজন করা হয়। উক্ত মেলা এক ধরনের সাংস্কৃতিক মেলা। উক্ত মেলায় বিভিন্ন লেখকের বই বিক্রয় করা হয়। মাঘ মাসব্যাপী বিভিন্ন বিষয়ের ওপর সেমিনার ও আলোচনা হয়। সারা দেশের কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী মানুষ এখানে এসে মিলিত হয়। এখানে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন ব্যক্তিকে পদক দেয়া হয়। সারা দেশের মানুষ এখানে এসে উৎসব মুখর পরিবেশে বই ও অন্যান্য দ্রব্যাদি ক্রয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে। মাঘ মাসের মধুমেলা যশোরের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে।
প্রাক-ইসলামি যুগে গোত্র কীভাবে গঠিত হতো?
প্রাক-ইসলামি যুগে শেখের নেতৃত্বে গোত্র গঠিত হতো। প্রাক-ইসলামি যুগের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত নৈরাজ্যজনক ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ। কেন্দ্রীয় শাসন বলতে কিছু ছিল না। সমগ্র উপদ্বীপে গোত্রভিত্তিক শাসন বিদ্যমান ছিল। যে গোত্রগুলো গড়ে উঠেছিল শেখ বা গোত্রপ্রধানের নেতৃত্বে। গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থায় গোত্রের প্রধান ছিল সর্বেসর্বা। শেখগণ বয়স, সামরিক যোগ্যতা, অর্থনৈতিক সচ্ছলতা, শিক্ষা-দীক্ষা প্রভৃতির ভিত্তিতেই মনোনীত হতেন এবং তাদের নেতৃত্বে গোত্র পরিচালিত হতো।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন সমূহ

