- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
কুষ্টিয়া জেলার পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে। এক সময় কুষ্টিয়ার জনগণ আতঙ্কগ্রস্ত থাকত। কারণ আষাঢ় হতে ভাদ্র মাসে প্রতিবছরই পদ্মা নদীর উভয় তীর বন্যায় ডুবে যেত। ফলে উভয় তীরের ভূ-ভাগ অত্যন্ত উর্বর হলেও কুষ্টিয়া শহরসহ আশপাশের অঞ্চলসমূহের ফসলের ব্যাপক ক্ষতি হতো। এ সংকট কাটিয়ে ওঠার জন্য সরকার শহর রক্ষা বাঁধ দিয়ে নদী শাসনের ব্যবস্থা করে। পদ্মা নদীতে বাঁধ দেয়ার কারণে আশপাশ অঞ্চলসহ কুষ্টিয়া শহর বন্যামুক্ত হয়েছে। তা ছাড়া সরকার বিভিন্ন জায়গায় খাল খনন করে বর্ষা মৌসুমে পানি ধরে রাখার ব্যবস্থা করেছে। যার কারণে শুকনা মৌসুমে জমিতে জল সেচ করে স্থানীয় কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা সম্ভব হয়েছে। ফলে স্থানীয় অর্থনীতিতে এসেছে পরিবর্তন। তবে শিল্প-বাণিজ্য এবং আধুনিক উন্নয়নের ধারায় কুষ্টিয়া জেলা তেমন একটা উন্নত হতে পারে নাই।
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে প্রাচীন কোন সভ্যতার সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।'
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে প্রাচীন মিসরীয় সভ্যতার সাদৃশ্য রয়েছে। নীলনদকে কেন্দ্র করে প্রাচীন মিসরীয় সভ্যতা গড়ে ওঠে। মিসরীয়দের জীবনযাত্রা প্রণালি, অর্থনৈতিক উন্নতি সবকিছুতেই ছিল নীলনদের ব্যাপক প্রভাব। নীলনদের, পানি ব্যবহার করেই প্রাচীন মিসরীয়রা কৃষি কাজে উন্নতি লাভ করে। আর অর্থনীতিতে নদীর এমন ভূমিকাই উদ্দীপকে লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, কুষ্টিয়া জেলার পাশ দিয়ে প্রবাহিত পদ্মা নদী বন্যার সময় আশে-পাশের অঞ্চলসমূহ প্লাবিত করত। এতে মানুষের ফসলের ব্যাপক ক্ষতি হত। এ জন্য সরকার শহর রক্ষা বাঁধ দিয়ে নদী শাসনের ব্যবস্থা করে এবং বিভিন্ন জায়গায় খাল খনন করে। যা ওই অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সাধন করে। অনুরূপভাবে মিসরীয় সভ্যতায় আজ থেকে ৭০০০ বছর পূর্বে যখন পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুতে নানা পরিবর্তনের ফলে দিনের পর দিন বৃষ্টি পড়ত, নীলনদের পানি উপচে দু'কূল ছাপিয়ে উপকূলীয় মানুষের কৃষি উৎপাদনসহ সহায়-সম্বল ভাসিয়ে নিয়ে নিঃস্ব করে দিত, তখন প্রাচীন মিসরীয়রা প্রতি বছরের এ বন্যাকে রোধ করার জন্য বাঁধ দেওয়ার পদ্ধতি উদ্ভাবন করেছিল। এভাবে সমস্যা সমাধান করতে গিয়ে প্রাচীন মিসরে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ, কৃষি উপকরণ, সেচব্যবস্থা প্রভৃতির বিকাশের সাথে সাথে নগরের বিকাশ ঘটতে থাকে। তাই বলা যায় যে, উদ্দীপকের পদ্মা নদীটিতে বাঁধ দিয়ে যেমন কুষ্টিয়া জেলায় অর্থনৈতিক উন্নয়ন করা হয়, ঠিক একইভাবে নীলনদে বাঁধ দেওয়ার মাধ্যমে মিসরের নানাবিধ উন্নতি সাধিত হয়।

