- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
কদমতলিতে গ্রাম্য মোড়লদের মাধ্যমে শাসনব্যবস্থা পরিচালিত হয়। গ্রামের লোকজন তাদের মধ্য হতে সর্বাপেক্ষা সৎ, যোগ্য এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে মোড়ল নির্বাচিত করেন। নির্বাচিত মোড়ল গ্রামের গণ্য-মান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে গ্রামের সার্বিক শাসনব্যবস্থা পরিচালনা করেন।
আল মালার বিভিন্ন শাখার কার্যাবলির বিবরণ দাও।
প্রাক-ইসলামি আরব শাসনের ক্ষেত্রে আল মালার বিভিন্ন শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করত। ইসলামপূর্ব আরবে 'আল মালা' নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণাসভা ছিল। আল মালা নামে আখ্যায়িত এ পরিষদ মক্কার বিবদমান গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করত। এর উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা এবং মৈত্রী ও সম্ভাব কায়েম করা। উদ্দীপকেও মালার কার্যাবলির প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, নির্বাচিত মোড়লদের মাধ্যমে একটি গ্রামের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে গ্রামের সার্বিক শাসনব্যবস্থা পরিচালনা করতেন। আর এ পরামর্শ সভাটিই ছিল প্রাক-ইসলামি আরবের মালা। এ পরিষদের কোনো নির্বাহী ক্ষমতা ছিল না। এটি কেবল পরামর্শ দিতে পারত। এর বিভিন্ন দপ্তরের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল রিফাদাহ, সিকায়াহ, নাসি ও লিওয়া। এর মধ্যে রিফাদাহ তীর্থ যাত্রীদের জন্য রসদ সরবরাহের প্রধান দায়িত্ব পালন করত। সিকায়াহ তীর্থ যাত্রীদের পানীয় সরবরাহ করত। নাসির দায়িত্ব ছিল সৌর ও চন্দ্র বছরের মধ্যে পঞ্জিকার সামঞ্জস্য বিধান করা। আর লিওয়া যুদ্ধের সময় পতাকা বহনের দায়িত্ব পালন করত। এভাবে মালার বিভিন্ন শাখাসমূহ গুরুত্বপূর্ণ কার্যাবলি পরিচালনা করত। যে কক্ষে এ পরিষদের সভা বসত তাকে 'দারুন নাদওয়া' বলা হতো।

