- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
এশিয়া মহাদেশের উত্তর-পূর্বে অবস্থিত কোরিয়া উপদ্বীপের পূর্বে জাপান সাগর, পশ্চিমে কোরীয় উপসাগর, দক্ষিণে পীত সাগর ও পূর্বে চীন সাগর এবং উত্তরে চীনের চুংচান এবং ফুসান রাজ্য অবস্থিত। ভূ-প্রাকৃতিকভাবে এ উপদ্বীপ পাহাড়ি ও সমতল ভূমির সমন্বয়ে গঠিত। আর সমতল ভূমির মাটি উর্বর বিধায় এ অঞ্চলে প্রচুর শস্য জন্মে। এ উপদ্বীপের আবহাওয়া কৃষি ও জনগণের জীবনাচরণের অনুকূলে। তবে কোনো উল্লেখযোগ্য মরুভূমি না থাকায় এ অঞ্চলে আবহাওয়া শুষ্ক নয়। ফলে জনগণের জীবনযাপনে আবহাওয়া তেমন প্রভাব ফেলতে পারে না।
কোরিয়া উপদ্বীপের সাথে প্রাক-ইসলামি আরবের ভৌগোলিক সাদৃশ্য ব্যাখ্যা করো।
ভৌগোলিক অবস্থান এবং ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক দিয়ে কোরিয়া উপদ্বীপের সাথে প্রাক-ইসলামি আরবের সাদৃশ্য পরিলক্ষিত হয়। পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ আরবের তিন দিক পানি ও একদিক স্থল দ্বারা পরিবেষ্টিত। এটি ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তিন ভাগে বিভক্ত। এর মধ্যে পাহাড়ি অঞ্চল ও উর্বর অঞ্চল আরবীয়দের জন্য উল্লেখযোগ্য দুটি ভূ-প্রাকৃতিক অঞ্চল। এ বিষয়গুলোরই প্রতিফলন লক্ষ করা যায় কোরিয়া উপদ্বীপের ক্ষেত্রে। উদ্দীপকে আমরা দেখতে পাই যে, কোরিয়া উপদ্বীপের তিন দিক পানি এবং এক দিক স্থলবেষ্টিত। কোরিয়া উপদ্বীপের এরূপ ভৌগোলিক অবস্থানের সাথে ইসলামপূর্ব আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থার মিল রয়েছে। কোরিয়া উপদ্বীপের মতোই আরব উপদ্বীপের তিন দিক পানিবেষ্টিত ও এক দিক স্থলবেষ্টিত। এর পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে সিরিয়া ভূ-খণ্ড অবস্থিত। এছাড়া উদ্দীপকে কোরিয়ার ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে সমতল ও পাহাড়ি অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে এবং সমতলভূমিকে উর্বর বলা হয়েছে। অনুরূপভাবে প্রাক-ইসলামি আরব উপদ্বীপে পাহাড়ি ও উর্বর এ দুইটি ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়। কোরিয়া উপদ্বীপের উর্বর অঞ্চলের ন্যায় আরব উপদ্বীপের উর্বর অঞ্চলেও কফি, নীল, খেজুর, শাক-সবজি ও বিভিন্ন ফলসমূহ, প্রচুর শস্য জন্মে। আর এভাবেই কোরিয়া উপদ্বীপের সাথে প্রাক-ইসলামি আরবের ভৌগোলিক অবস্থান ও ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাদৃশ্য রচিত হয়েছে।

