• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • প্রাক ইসলামি আরব
প্রাক ইসলামি আরব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

স্বপ্না একটি বিশেষ এলাকার জাতি-গোষ্ঠীর সম্পর্কে পর্যালোচনা করেন। এই জাতির লোকেরা প্রাচীন কালে বায়দা ও বাকিয়া নামে পরিচিত ছিল। পরবর্তীতে তারা আরিবা ও মুস্তারিয়া নামে খ্যাতি লাভ করে। এই খ্যাতির অবস্থান অনুসারে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত।

উদ্দীপকের পর্যালোচনা কৃত জাতির পরিচয় কোন জাতির ক্ষেত্রে প্রযোজ্য আলোচনা করো।

উদ্দীপকে পর্যালোচনাকৃত জাতিটি ছিল আরবের আদিম অধিবাসী। আরব উপদ্বীপে বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী বসতি স্থাপন করে। আরব গবেষক ও ঐতিহাসিকগণ প্রাচীন আরবদের ৩টি জাতিতে বিভক্ত করেছেন। যারা আরব-ই-বায়দা, আরব-ই-আরিবাহ ও আরব-ই-মুস্তারিবাহ নামে পরিচিত ছিল। উদ্দীপকেও আরবের আদিম অধিবাসীদের সম্পর্কে বলা হয়েছে। উদ্দীপকে স্বপ্না একটি বিশেষ জাতি গোষ্ঠী সম্পর্কে আলোচনা করে। যারা প্রাচীনকালে বায়দা ও বাকিয়া নামে পরিচিত ছিল। পরবর্তীতে তারা আরিবা ও মুস্তারিয়া নামে পরিচিত লাভ করে। খ্যাতি অনুসারে তারা উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্ত ছিল। অনুরূপভাবে প্রাচীন আরবের আদিম অধিবাসীরা বায়দা ও বাকিয়া নামে পরিচিত ছিল। যাদেরকে আরব-ই-বায়দা বলা হত। বায়দা ও বাকিয়া শব্দের অর্থ জঙ্গল। বাদিয়াদের বেদুইন বলে। পরবর্তীতে এই গোষ্ঠী ধ্বংসপ্রাপ্ত হলে আরব উপদ্বীপে আরব-ই-আরিবাহ নামক জাতি বসতি স্থাপন করে। বনু কাহতান ছিল এ জাতিগোষ্ঠীর একটি বংশ। যারা দক্ষিণ আরবে বসবাস করত। মূলত এই গোত্রের উত্থানের মধ্যদিয়েই আরবে ইতিহাস রচনা শুরু হয়। অন্য দিকে আরবের উত্তরের অধিবাসীরা আরব-ই-মুস্তারিবাহ নামে পরিচিত ছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকে আলোচিত গোষ্ঠীটি আরবের আদিম অধিবাসী ছিল।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()