- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
টিভিতে একটি খবর দেখে অবাক হয়েছি। পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা আধুনিকতার সংস্পর্শে আসেনি। খবরটি হলো- আফ্রিকা মহাদেশে অনেক দেশ আছে যে দেশের অধিবাসীরা পাহাড়ে, জঙ্গলে সর্বত্র ঘুরে ঘুরে বাস করে। তারা ধরাবাঁধা কোনো নিয়ম শৃঙ্খলা মেনে চলে না। বৈচিত্র্যময় পাহাড়ি পরিবেশ তাদের জীবন প্রণালিকে গভীরভাবে প্রভাবিত করে। তবে সাহসিকতা, আতিথেয়তা স্বজনপ্রিয়তা ও মননশীলতায় তারা ব্যতিক্রম। খাদ্যের অভাব হলে তারা বিভিন্ন স্থানে হামলা চালায়।
আফ্রিকার জঙ্গলী মানুষের সাথে প্রাক-ইসলামি যুগের কাদের জীবনপ্রণালি মিল রয়েছে? ব্যাখ্যা করো।
আফ্রিকার জঙ্গলী মানুষের সাথে প্রাচীন আরবের মরুবাসী বেদুইন বা যাযাবর আরবদের মিল পাওয়া যায়। পৃথিবীর বেশির ভাগ জনগোষ্ঠী সুনির্দিষ্টভাবে একটি অঞ্চলে বসবাস করে থাকে। তবে কোথাও কোথাও এর ব্যতিক্রম দেখা যায়। প্রাচীন আরবের বেদুইনরা কোথাও স্থায়ীভাবে বসবাস করতো না। গৃহপালিত পশুর ঘাস ও পানির সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়াত। বেদুইনদের সাথে প্রায়ই স্বার্থান্বেষী শহরবাসীদের সংঘর্ষ লাগত। উদ্দীপকে বর্ণিত বিষয়টিতে এর প্রতিফলন পরিলক্ষিত হয়। উদ্দীপকে বর্ণিত আফ্রিকার কিছু মানুষ যারা আধুনিকতার সংস্পর্শে আসেনি। তারা পাহাড়, জঙ্গলে সর্বত্র ঘুরে ঘুরে বাস করে। তারা শৃঙ্খলাবদ্ধ নয়। বিশেষ করে বৈচিত্র্যময় পাহাড়ি পরিবেশ তাদের জীবন প্রণালিকে গভীরভাবে প্রভাবিত করে। তার পরও তারা সাহসিকতা, আতিথেয়তা, স্বজনপ্রিয়তা ও মননশীলতার ক্ষেত্রে তারা ব্যতিক্রম। অভাবের ফলে তারা বিভিন্ন স্থানে হামলা চালায়। অনুরূপভাবে প্রাচীন আরবের বেদুইনদের জীবনপ্রণালি, নিয়মনীতি, সাহসিকতার ক্ষেত্রে অভিন্নতা দেখা যায়। স্থায়ীভাবে বেদুইনরা এক জায়গায় থাকত না। জীবিকার তাগিদে মরুর বিভিন্ন জায়গায় তারা ছুটে বেড়াত। প্রকৃতির সাথে কঠোর সংগ্রাম করে পানি ও খাদ্য সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করত। উদ্দাম ও বেপরোয়া জীবনযাপনে তারা অভ্যস্ত ছিল। বিশেষ করে মরুভূমির কঠোর প্রকৃতি, পানির স্বল্পতা, অসহ্য উত্তাপ, অনুবর্বরতা প্রভৃতি কারণে তারা উদ্দাম ও অপ্রতিরোধ্য হয়েছিল। গোত্রীয় চেতনাই তাদের গোষ্ঠীবদ্ধতার মূল কারণ। অতিথি আপ্যায়নেও তারা আন্তরিক ছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকের আফ্রিকার জঙ্গলী মানুষের সাথে প্রাচীন আরবের বেদুইনদের মিল লক্ষ করা যায়।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন সমূহ

