• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • প্রাক ইসলামি আরব
প্রাক ইসলামি আরব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

রূপগঞ্জ গ্রামের প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম। সেখানকার মানুষ সহজ-সরল জীবন যাপন করে। মাটি উর্বর কিন্তু গ্রামে প্রতিবছর বন্যা হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ সমস্যা সমাধানের উপায় বের করার জন্য গ্রামবাসী মাসুদ সাহেবের বাসায় একত্রিত হয়। মাসুদ সাহেব বললেন, প্রাচীন কালে কোনো এক সভ্যতার মানুষেরা এ জাতীয় সংকটের মধ্যে পড়েছিল। কিন্তু উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগ করে তারা শুধু সংকট সমাধানের পথ বের করেনি মানব সভ্যতার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ অবদানও রেখেছে।

তারা শুধু সংকট সমাধানের পথ বের করেনি, মানব সভ্যতার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ অবদানও রেখেছে উক্তিটি মূল্যায়ন করো।

প্রাচীন মিসরীয় সভ্যতার মানুষের বুদ্ধিমত্তার যে বিকাশ ঘটেছিল তা শুধু সংকট নিরসনে অবদান রাখেনি বরং তা মানবসভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। ধর্মীয় ক্ষেত্রে, স্থাপত্যশিল্পের ক্ষেত্রে, জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে- এমনকি কাগজ আবিষ্কার ও সাহিত্যচর্চার ক্ষেত্রে মিসরীয় সভ্যতার অবদান রয়েছে। যেমন- প্রাচীন মিসরীয়রা প্রাকৃতিক শক্তিকে দেবতা মেনে পূজা করত এবং সূর্যদেবতা 'আমন' বা 'আমন রে' ছিল তাদের প্রধান দেবতা। স্বর্গের প্রতিনিধি হিসেবে তারা ফারাওদের পূজা করত। স্থাপত্যশিল্পের ক্ষেত্রে ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা মিসরীয়রা পিরামিড তৈরি করেছিল যার ভেতরে ফারাওদের দেহ মমি হিসেবে সংরক্ষিত হতো। এ সভ্যতার শেষ ভাগে পুরোহিতদের দ্বারা আকৃষ্ট হয়ে ধর্মমন্দির নির্মিত হয় এবং বিভিন্ন সমাধিসৌধ, ধর্মমন্দির ও প্রাসাদের প্রবেশপথে ভাস্কর্য বিদ্যমান ছিল। তৎকালীন সময়ে সমাধি আর মন্দিরের দেয়াল সাজাতে গিয়েই মিসরীয় চিত্রকলার সূচনা হয়। সভ্যতার ইতিহাসে মিসরীয়দের প্রধান অবদান লিখন পদ্ধতির আবিষ্কার যা 'হায়ারোগ্লিফিক' নামে পরিচিত। অর্থাৎ 'পবিত্র লিপি' তারা গণিত ও জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং কাগজের আবিষ্কার তাদের মাধ্যমেই হয়। তারা নীলনদের তীরে জন্মানো প্যাপিরাস নামক নলখাগড়া দিয়ে বিশেষ পদ্ধতিতে উন্নত মানের কাগজ আবিষ্কার করে। প্যাপিরাসে লিপিবদ্ধ মিসরীয় লিপি উদ্ধারের পর বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে, প্রাচীন মিসরে উন্নত মানের সাহিত্যের উদ্ভব হয়েছিল।

উপর্যুক্ত আলোচনায় দেখা যায় যে, মিসরীয়রা শুধু উদ্দীপকে বর্ণিত সংকট নিরসনই নয়, মানবসভ্যতার উৎকর্ষ সাধনেও মিসরীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()