• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার (গদ্য)
প্রত্যুপকার (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

বাবা আমাদের চোখের সামনে পর পর দুটি গুলি করে কুকুরটিকে মারলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখে বেদনায় কুঁকড়ে উঠেছেন। তবু শান্ত গলায় বললেন, যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম।

অভিযুক্ত লোকটির জন্মস্থান কোথায়?

অভিযুক্ত লোকটির জন্মস্থান ডেমাস্কাসে ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

আলী ইবনে আব্বাস ডেমাস্কাসে কেন এক মাস অবস্থান করেছিলেন?

আলী ইবনে আব্বাস নিজের প্রাণ রক্ষা করার জন্য ডেমাস্কাসে এক মাস অবস্থান করেছিলেন।

আলী ইবনে আবাস অনেক আগে ডেমাস্কাসে গেলে পদচ্যুত শাসনকর্তার সৈন্যদলের আক্রমণে প্রাণশঙ্কায় পড়ে যান। তখন সেখানে এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে গিয়ে তিনি সাহায্য প্রার্থনা করেন। সেই লোকটি তাকে আশ্রয় দেন এবং তিনি এক মাস ওই স্থানে নিরাপদে থাকেন। তারপর সম্ভ্রান্ত সেই লোক আলী ইবনে আব্বাসকে স্বদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। মূলত আলী ইবনে আব্বাস নিজের প্রাণ রক্ষার জন্য বাধ্য হয়েই ডেমাস্কাসে অবস্থান করেছিলেন।

#

উদ্দীপকের সঙ্গে ‘প্রত্যুপকার' গল্পের বৈসাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর ।

জীবন রক্ষাকারীর পরিণতির দিক থেকে উদ্দীপক এবং ‘প্রত্যুপকার' গল্পের বৈসাদৃশ্য রয়েছে।

মানুষের উপকার করেও অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে উপকারী যথাযোগ্য মর্যাদা পান না। এরূপ পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক ও নিষ্ঠুর। পৃথিবীতে উপকারীর উপকার স্বীকার করার অনেক গুরুত্ব রয়েছে।

উদ্দীপকে দেখা যায়, একটি কুকুর এক ব্যক্তির ছেলের প্রাণ বাঁচায়। কিন্তু কোনো এক কারণে ওই কুকুরটিকে ব্যক্তিটি হত্যা করেন পরে তিনি নিজেই মর্মাহত হৃদয়ে আক্ষেপ করেছেন তার সন্তানের প্রাণরক্ষাকারীকে গুলি করেছেন বলে। ‘প্রত্যুপকার' গল্পে দেখা যায়, আলী ইবনে আব্বাস একসময় যাঁর কাছে আশ্রয় পেয়ে জীবন রক্ষা করেছিলেন তাঁকে তিনি যথার্থ সময়ে সঠিক প্রতিদান দিয়েছেন। তাঁকে হত্যা বা অসম্মান করেননি। তাই উদ্দীপকের সঙ্গে ‘প্রত্যুপকার' গল্পের উপকারীর পরিণতির দিক দিয়ে অমিল রয়েছে।

#

“উপকারের দিক থেকে এক হলেও প্রতিদানের দিক থেকে উদ্দীপক এবং 'প্রত্যুপকার' গল্পটি আলাদা।”— মন্তব্যটি বিশ্লেষণ কর ।

“উপকারের দিক থেকে এক হলেও প্রতিদানের দিক থেকে উদ্দীপক এবং ‘প্রত্যুপকার' গল্পটি আলাদা।”— মন্তব্যটি সঠিক।

যে উপকারীর উপকার করে সেই জগতে নন্দিত। উপকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ উপকারভোগীর নৈতিক দায়িত্ব। তারপরও অনেক সময় উপকার করলেও প্রতিদান হিসেবে উপকারী সমান মর্যাদা পায় না।

উদ্দীপকে কুকুরটি যে ব্যক্তির ছেলের জীবন বাঁচিয়েছে, তিনি কুকুরটিকে গুলি করে মেরে ফেলেন। পরে তিনি অনুতপ্ত হন । কিন্তু কুকুরটির উপকারের মর্যাদা তাকে দেওয়া হয়নি। অপরদিকে ‘প্রত্যুপকার' গল্পে যে লোকটি আলী ইবনে আব্বাসকে সহযোগিতা করেছিলেন, আলী ইবনে আব্বাস তাঁকে সঠিক সময়ে যথাযোগ্য মর্যাদা দিয়েছেন। তার প্রাণ রক্ষাকারীর প্রাণ পরবর্তী সময়ে তিনিই
রক্ষা করেছেন।

উদ্দীপকে কুকুরটিকে প্রতিদান দেওয়া হয়নি, বরং মেরে ফেলা হয়েছে। কিন্তু 'প্রত্যুপকার' গল্পের আলী ইবনে আব্বাস নিজের প্রাণ বাজি রেখে লোকটির উপকার করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে কুকুরের যে পরিণতি হয়েছে ‘প্রত্যুপকার' গল্পের লোকটির সে পরিণতি হয়নি। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি সঠিক।