• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

আব্দুল্লাহ এলাকার কিছু মুরব্বি লোকদের সাথে আলোচনা করে নুরাইনপুর গ্রামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেখানে ছোট ছেলে মেয়েরা কুরআন শিক্ষা, বিভিন্ন দোয়া ও মাসায়েল শিক্ষা লাভকরে। ঐ প্রতিষ্ঠানেরই শিক্ষক আবুল বাশার ইমামতি ছাড়া প্রয়োজনে রোগীদেরকে হাসপাতালে নিয়ে যান এবং দুর্যোগ মোকাবেলায় জনগণকে সচেতন করেন।

'ইসলামে জ্ঞানার্জন ফরজ'- বুঝিয়ে লেখ।

ইসলামের বিধিবিধান এবং মহান আল্লাহর ইবাদতের পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে রাসুলুল্লাহ (স) বলেন, জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ।
দীনি ইলম অর্জনের ক্ষেত্রে ফরজের বিধান দুই ধরনের। যথা- ফরজে আইন বা অবশ্যই পালনীয় ফরজ এবং ফরজে কিফায়া বা সামষ্টিক বাধ্যবাধকতা। উল্লিখিত হাদিসের মাধ্যমে দীনের মৌলিক জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ করা হয়েছে। এটি না করলে ব্যক্তিগতভাবে গুনাহগার হবে। দীনের গভীর জ্ঞানার্জন করা সবার জন্য বাধ্যতামূলক নয়। প্রত্যেক সমাজের কিছু লোকদেরকে দীন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন ও গবেষণা করতে হবে। অন্যথায় সমাজের সবাই গুনাহগার হবে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন সমূহ