• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • প্রাক ইসলামি আরব
প্রাক ইসলামি আরব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

বাংলা ভাষাকে শাসন করে বাংলা একাডেমি নামক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। ঠিক তেমনি ইংরেজি ভাষার ক্ষেত্রে Oxford অনুরূপভাবে একটি বিশেষ অঞ্চল ভাষা ও সাহিত্যের বিকাশের জন্য প্রতি বছর একটি মেলার আয়োজন করতো। এই মেলায় সে অঞ্চলের প্রখ্যাত কবি-সাহিত্যিকরা অংশগ্রহণ করতো। সেখানে নানা বর্ণিল উৎসবের মাঝে কবিতা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হতো। বিজয়ী প্রতিযোগিদের পুরস্কারের পাশাপাশি তাদের স্মৃতিকর্মকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে পবিত্র গৃহে ঝুলিয়ে রাখা হতো।

উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের যে ঘটনার মিল রয়েছে তা উল্লেখপূর্বক ভাষা বিকাশে তাদের ভূমিকা বিশ্লেষণ কর।

উদ্দীপকের মেলার সাথে আমার পাঠ্যবইয়ের প্রাক-ইসলামিক যুগের উকাভা মেলায় আয়োজিত কবিতা প্রতিযোগিতাও শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদানের সাদৃশ্য রয়েছে। প্রাক-ইসলামিক যুগে আরবদের সাংস্কৃতিক জীবনে উকাজ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা। এ সময় আরবে সাহিত্যিকগণ বেশকিছু মূল্যবান সাহিত্যকর্ম সম্পাদন করেছিলেন, উদ্দীপকেও তা লক্ষ করা যায়। উদ্দীপকে লক্ষণীয় যে, একটি বিশেষ অঞ্চলের জনগণ সে অঞ্চলের ভাষা ও সাহিত্যের বিকাশের জন্য প্রতি বছর একটি মেলার আয়োজন করতো সেখানে কৰিতা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হতো। সে অঞ্চলের প্রখ্যাত কবি-সাহিত্যকরা সে মেলার অংশগ্রহণ করতো। অনুরূপভাবে প্রাক-ইসলামিক যুগে আরবেও একটি মেলার আয়োজন করা হতো যা উকাজ মেলা নামে পরিচিত। প্রতি বছর এখানে কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো এবং শ্রেষ্ঠ কবিতাকে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এ সময় আরবে সাহিত্যিকগণ বেশকিছু মূল্যবান সাহিত্যকর্ম সম্পাদনা করেছিলেন। তাদের ভাষাজ্ঞান উন্নত ছিল। কবিতা রচনা, বাগ্মিতা ও সাহিত্যে তারা বিশেষ প্রতিভার স্বাক্ষর বহন করেন। যার মধ্যে দিওয়ান-আল হামাসা' 'আল মুফাজ্জালিয়াত' ও কিতাব আল-আগানীর' নাম উল্লেখযোগ্য। এগুলো প্রাচীন আরবি সাহিত্যের মূল্যবান সম্পদ। যা আরবি ভাষাকে সমৃদ্ধ করেছে। আরবি ভাষা বহু শতাব্দীকাল ধরে সভ্যজগতের শিক্ষা, সংস্কৃতি ও উন্নতির একমাত্র মাধ্যম ছিল উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ভাষার বিকাশে কবি সাহিত্যিকদের অবদান তাৎপর্যপূর্ণ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()