• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জানাজায় মতিন ইসলাম শিক্ষার মহান উদ্দেশ্য অর্জনের জন্য আন্দুলিয়া দাখিল মাদরাসায় ভর্তি হলেন। তিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীন সম্পর্কে শিক্ষা অর্জন করলেন। তিনি আল্লাহর গুণবাচক নামগুলো জানতে পারলেন এবং এ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারলেন। তিনি আল্লাহর মনোনীত ধর্ম অনুযায়ী দুনিয়ার জীবন অতিবাহিত করার প্রত্যয় গ্রহণ করলেন।

নৈতিকতা কোন ধরনের সম্পদ?

নৈতিকতা অমূল্য সম্পদ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

আত্মাকে পূত-পবিত্র রাখতে হয় কেন?

ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আত্মিক পবিত্রতার গুরুত্ব অপরিসীম।

আত্মা হলো মানুষের চালিকাশক্তি। আত্মা পবিত্র থাকলে মানুষ পবিত্র থাকে। অপরদিকে আত্মা অপবিত্র থাকলে সেই অপবিত্র আত্মার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর জিকির, সালাত আদায় ও তার বিধিবিধান পালনের মাধ্যমে অন্তর থেকে পাপাচার ও কুপ্রবৃত্তি দূর করে আত্মাকে পবিত্র করা যায়। তাই ইবাদত কবুল এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আত্মাকে পূত-পবিত্র রাখা অপরিহার্য।

#

মতিনের ইসলাম শিক্ষার কোন উদ্দেশ্য অর্জিত হয়েছে? ব্যাখ্যা করো।

মতিনের শিক্ষা অর্জনে ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য অর্জিত হয়েছে।

ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য হলো ইসলামকে সঠিকভাবে জানা এবং তা মানার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এ শিক্ষা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে সাহায্য করে, যার মাধ্যমে মানুষ তাঁর গুণবাচক নাম এবং সেসব নামের মাহাত্ম্য সম্পর্কে জ্ঞানলাভ করতে সক্ষম হয় যা উদ্দীপকেও লক্ষ করা যায়।
উদ্দীপকে মতিন ইসলাম শিক্ষার মহান উদ্দেশ্য অর্জনের জন্য আন্দুলিয়া দাখিল মাদরাসায় ভর্তি হন।

সেখানে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে শিক্ষা অর্জন করেন। এছাড়াও তিনি আল্লাহর গুণবাচক নামগুলো জানতে পারেন এবং এ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারেন।

উল্লিখিত উদ্দেশ্যগুলো ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ এই ধর্মীয় উৎসগুলো মানুষকে আল্লাহ সম্পর্কে জ্ঞানলাভ করে ইহকালীন সামগ্রিক কল্যাণ সাধনের পাশাপাশি পরকালীন মুক্তি লাভ করতে সাহায্য করে।

তাই আল্লাহর সম্পর্কে জানতে এবং তার মাহাত্ম্য ও গুণাবলি সম্পর্কে ধারণা দিতে ইসলাম শিক্ষার ধর্মীয় গুরুত্ব অপরিসীম।

#

মতিন আল্লাহর মনোনীত যে ধর্ম অনুযায়ী জীবন অতিবাহিত করেন তা বিশ্লেষণ করো।

মতিন আল্লাহর মনোনীত ইসলাম ধর্ম অনুযায়ী জীবন অতিবাহিত করেন।

আল্লাহ সর্বজ্ঞানের আঁধার। মানুষকে তিনি জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য প্রভৃতি দান করেছেন। এই জ্ঞান-বুদ্ধির বিকাশ সাধন করে যে ধর্মব্যবস্থা আল্লাহকে চিনতে এবং তার সম্পর্কে জানতে সাহায্য করে : ১৯)।'

যে জীবনব্যবস্থার কথা মতিনের ধর্মেও পরিলক্ষিত হয়। সেই ধর্মব্যবস্থাকে ইসলাম ধর্ম বলে। আর এই ধর্মই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, 'নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবনব্যবস্থা হলো ইসলাম (সুরা আলে ইমরান)

উদ্দীপকের মতিন এমন এক ধর্ম গ্রহণ করার প্রত্যয় করলেন যার উদ্দেশ্য আল্লাহর সম্পর্কে জ্ঞানলাভ করা এবং তাঁর সম্পর্কে জানা। তাছাড়া তার ঐ ধর্মই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। সুতরাং গতিনের গ্রহণ করা ধর্ম হলো ইসলাম, যা উল্লিখিত আয়াত দ্বারা প্রমাণিত হয়।

ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র ও পরিপূর্ণ জীবনব্যবস্থা। মহান আল্লাহ তায়ালা এটিকে মানবজাতির জন্য মনোনীত করেছেন। এই ধর্ম অনুযায়ী জীবন অতিবাহিত করলে দুনিয়ার কল্যাণ ও আখিরাতে মুক্তি সুনিশ্চিত।

পরিশেষে বলা যায়, ইসলামই আল্লাহ প্রদত্ত একমাত্র জীবনব্যবস্থা, যা আল্লাহ সম্পর্কে শিক্ষাদান করে মানুষকে পরিপূর্ণ ও নিষ্ঠাবান একজন মুসলিম হিসেবে গড়ে তোলে। তাই আমাদের উচিত ইসলামের পরিপূর্ণ অনুসরণ করে জীবন অতিবাহিত করা।