- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
পদ্মার ভাঙন কবলিত একদল লোক নদীর অপর পাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে। ওপাড়ের উর্বর ভূমির আশ্রয় প্রদানকারীদের উঠতি নেতা জাহাঙ্গীরসহ প্রায় সকলে মিলে আশ্রিতদের সহযোগিতা করে। কেউ যাতে অসহযোগিতা বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য উভয় পক্ষ মিলে একটি সমঝোতা দলিলও স্বাক্ষর করে। নদীভাঙা আশ্রিতরা আশ্রয়দাতাদের সাথে মিলেমিশে তাদের অক্লান্ত পরিশ্রমে এলাকাটিকে একটি আদর্শ বসতিতে রূপান্তর করে। কিন্তু এ অবস্থায় এলাকার নেতৃত্ব যোগ্যতার কারণে আশ্রিতদের হাতে চলে যাওয়ায় জাহাঙ্গীর তার কিছুসংখ্যক লোকজনসহ আশ্রিতদের উৎখাতে ষড়যন্ত্র করতে থাকে।
উদ্দীপকের জাহাঙ্গীরের সাথে মদিনায় কোন ইহুদি নেতার সামঞ্জস্য দেখা যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের জাহাঙ্গীরের সাথে মদিনার ইহুদি নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সামঞ্জস্য দেখা যায়।
স্বার্থান্ধ মানুষের একটি অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো বিশ্বাসঘাতকতা। তারা নিজ স্বার্থের কারণে নিজ গোত্রের সাথেও বেইমানি করতে পারে। উদ্দীপকের জাহাঙ্গীর এবং মদিনার আব্দুল্লাহ ইবনে উবাই এমনই দুজন বিশ্বাসঘাতক চরিত্র। মহানবি (স) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেই ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট হন। এ লক্ষ্যে তিনি ৬২৪ খ্রিষ্টাব্দে একটি সনদ প্রণয়ন করেন। এতে মদিনার সকল ধর্মের স্বার্থ ও অধিকার সংরক্ষণ করা হয়। তবে এতে ইহুদি নেতা আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার শাসক হওয়ার স্বপ্ন থেকে বঞ্চিত হয়। ফলে সে মদিনা রাষ্ট্রের প্রধান মহানবি (স) কে মদিনা থেকে বহিষ্কারের পরিকল্পনা করে। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিশ্বাসঘাতকতা উহুদ যুদ্ধে (৬২৫) মুসলিমদের পরাজয়ের অন্যতম কারণ ছিল। কারণ কুরাইশদের সাথে যুদ্ধে রাসুল (স) কে সহযোগিতার আশ্বাস দিয়েও সে পথিমধ্যে তার ৩০০ জন অনুচরসহ মুসলিমদের দল ত্যাগ করে। ফলে মুসলমানরা সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হয়। উদ্দীপকের জাহাঙ্গীরও বিশ্বাসঘাতকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্য এলাকা থেকে আসা আশ্রিতদের সে বিশেষ সাহায্য-সহযোগিতা করে। কিন্তু সে যখন দেখতে পেল তাদের জন্য তার স্বার্থে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, তখন সে তার নিজস্ব লোকজন নিয়ে আশ্রিতদের উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়। জাহাঙ্গীরের এ আচরণ মদিনার ইহুদি নেতা আবদুল্লাহ বিন উবাইয়ের ধূর্ত আচরণের কথাই স্মরণ করিয়ে দেয়।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
প্রাক-ইসলামি যুগে আরববাসীর প্রধান খাদ্য কী ছিল?
প্রাক-ইসলামি যুগে আরববাসীর প্রধান খাদ্য ছিল খেজুর।
আকাবার শপথ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
আল আকাবার শপথ বলতে মক্কার নিকটবর্তী আকাবা নামক স্থানে মদিনার আওস ও খাযরাজ গোত্রের লোকদের তিন বার ইসলাম গ্রহণ ও প্রসারের অঙ্গীকারকে বোঝায়।
৬২০ খ্রিষ্টাব্দে মদিনার আওস ও খাযরাজ গোত্রের ৬ জন লোক মক্কায় এসে ইসলাম গ্রহণ করেন। ৬২১ খ্রিষ্টাব্দে মদিনা থেকে ১০ জন খাযরাজ এবং ২ জন আউস গোত্রের লোক আকাবা পাহাড়ের পাদদেশে এসে রাসুল (স)-এর সাথে সাক্ষাত করে ইসলাম গ্রহণ করেন। পরের বছর (৬২২) কয়েকজন মহিলাসহ ৭৫ জন মদিনাবাসী ইসলাম গ্রহণ করেন। এভাবে তিন বার মদিনাবাসী আকাবার শপথের মাধ্যমে ইসলাম গ্রহণ করে এবং ইসলাম প্রসারে সহযোগিতায় সম্মত হয়। তাদের এ অঙ্গীকারই ইতিহাসে আকাবার শপথ নামে পরিচিত।
উদ্দীপকের আশ্রিতদের মতোই মদিনায় মুহাজিরদের অবস্থা ছিল- ব্যাখ্যা করো।
উদ্দীপকের আশ্রিতদের মতোই মদিনায় মুহাজিরদের (ইসলামের জন্য হিজরতকারী) অবস্থা ছিল- বক্তব্যটি সঠিক।
মদিনাকে আদর্শ রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে মক্কা থেকে আগত মুহাজিররা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছিল, পদ্মা পাড়ের আশ্রিতরাও একইভাবে তাদের নতুন বসতির উন্নয়নে ভূমিকা রেখেছে। এদিকে বিবেচনায় উদ্দীপকের আশ্রিতরা যেন মদিনার মুহাজিরদেরই প্রতিরূপ। মক্কা থেকে আগত সকল মুহাজির শান্তিকামী মদিনাবাসীর নিকট ব্যাপকভাবে সমাদৃত হন। এ মুহাজিররা মদিনাকে একটি আদর্শ রাষ্ট্রে রূপায়িত করেন। এ লক্ষ্যে তারা একটি চার্টার বা সনদ প্রণয়ন করেন, যা ছিল বিশ্বের ইতিহাস প্রথম লিখিত সনদ। এ সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং সকল সম্প্রদায়ের সমান নাগরিক অধিকার ভোগ- এমন অঙ্গীকার ব্যক্ত করা হয়। এই সনদ প্রণীত হওয়ার ফলেই মুহাজিরগণ মদিনাবাসীর সাথে মিলেমিশে একটি সুসংহত রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের আশ্রিতরাও তাদের নতুন বসতিকে একটি আদর্শ স্থানে পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে। সবার সহযোগিতায় পদ্মাপাড়ের এলাকাটি একটি শৃঙ্খলাপূর্ণ ও শান্তিময় স্থানে পরিণত হয়।
পরিশেষে বলা যায়, মুহাজির এবং মদিনাবাসীর সম্মিলিত চেষ্টাতেই মদিনার রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল। আবার উদ্দীপকে বর্ণিত অশ্রিত ও আশ্রয়দাতাদের যৌথ উদ্যোগে পদ্মাপাড়ে একটি আদর্শ বসতি গড়ে ওঠে। সুতরাং উদ্দীপকের আশ্রিত এবং মদিনার মুহাজিরদের অবস্থা একই ছিল।

