• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'ক' অঞ্চলের একজন মহাপুরুষ নতুন ধর্মমত প্রচার শুরু করেন। ফলে ঐ অঞ্চলের পুরাতন ধর্মমতের অনুসারীরা তাঁর ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। এ অবস্থায় তিনি মাতৃভূমি ত্যাগ করে অন্যত্র গমন করেন। সেখানকার লোকেরা তাঁকে সাদরে গ্রহণ করে এবং তাঁকে রাষ্ট্র প্রধানের মর্যাদা দেয়। তিনি কৃতিত্বের সাথে ৪৭টি নীতিমালা প্রণয়ন করে কলহপ্রিয় গোত্রগুলিকে একত্রিত করে একটি জাতিতে পরিণত করেন ও একটি প্রজাতন্ত্র উপহার দেন।

উদ্দীপকের মহাপুরুষের অন্যত্র গমনের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন মহাপুরুষের মাতৃভূমি ত্যাগের সাদৃশ্য রয়েছে'- ব্যাখ্যা কর।

উদ্দীপকের মহাপুরুষের অন্যত্র গমনের সাথে আমার পাঠ্যবইয়ে বর্ণিত মহাপুরুষ হযরত মুহাম্মদ (স)-এর মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় গমন করার সাদৃশ্য রয়েছে।
শান্তি প্রতিষ্ঠার মহান বার্তা নিয়ে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (স) ৫৭০ খ্রিষ্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬১০ খ্রিষ্টাব্দে নবুয়ত লাভের পর তিনি ধীরে ধীরে মক্কায় তাওহিদের (আল্লাহর একত্ববাদ) প্রচার করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে মক্কার কুরাইশরা তাঁর ওপর অত্যাচার-নির্যাতন চালাতে থাকে। এক পর্যায়ে তারা তাঁর জীবননাশের চেষ্টা করলে আল্লাহর নির্দেশে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় গমন করেন, যা ইসলামের ইতিহাসে হিজরত নামে পরিচিত। উদ্দীপকে বর্ণিত মহাপুরুষের ক্ষেত্রেও এমনটি পরিলক্ষিত হয়।

উদ্দীপকে বর্ণিত 'ক' অঞ্চলের একজন মহাপুরুষ নতুন ধর্মমত প্রচার করতে গিয়ে পুরাতন ধর্মমত অনুসারীদের অত্যাচর-নির্যাতনের শিকার হন। তাই বাধ্য হয়ে তিনি মাতৃভূমি ত্যাগ করে অন্যত্র চলে যান, সেখানকার লোকেরা তাকে সাদরে গ্রহণ করে। একইভাবে হযরত মুহাম্মদ (স) মক্কার কুরাইশদের গভীর ষড়যন্ত্রে টিকে থাকতে না পেরে মক্কা ত্যাগ করে মদিনায় স্থানান্তরিত হন তথা হিজরত করেন। সেখানে তিনি সবার কাছে গ্রহণীয় ব্যক্তিতে পরিণত হন। যেমনটি 'ক' অঞ্চলের ক্ষেত্রেও লক্ষ করা যায়।

সুতরাং বলা যায়, উদ্দীপকের মহাপুরুষের সাথে রাসুল (স)-এর মদিনায় হিজরত এবং সেখানে সুশৃঙ্খল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘটনাবলি সাদৃশ্যপূর্ণ।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()