• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

আহাদ ও আসাদ ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ নিয়ে কথা বলছিল। আহাদ আসাদকে জানায় এ যুদ্ধ ছিল যুগান্তকারী যুদ্ধ। এ যুদ্ধে জয়লাভের ফলে ইসলাম আরব উপদ্বীপে টিকে যায়।

​উদ্দীপকে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে? লেখো।

উদ্দীপকে আহাদ ও আসাদের বক্তব্যের মাধ্যমে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উদ্দীপকে উল্লিখিত যুদ্ধটি ইসলামের প্রাথমিক যুগে সংঘটিত হয়েছিল। এটি ছিল ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের জয়লাভের ফলে ইসলাম আরব উপদ্বীপে টিকে যায়। এই তথ্য থেকে প্রমাণিত হয় যে, যুদ্ধটি বদরের যুদ্ধ।
ইসলাম প্রচারে বাঁধাপ্রাপ্ত হয়ে এবং কুরাইশদের অত্যাচারে আল্লাহর নির্দেশে মহানবি (স) ও অন্যান্য মুসলমানরা মক্কা ছেড়ে ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। এরপর মুসলমানদের ওপর কুরাইশদের ক্ষিপ্ততা যেমন বৃদ্ধি পেয়েছিল তেমনি মুসলমানদের সাথে তাদের শত্রুতাও সৃষ্টি হয়েছিল। এছাড়া মদিনার ইহুদি নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের মহানবি (স) কে মদিনা থেকে বহিষ্কারের ষড়যন্ত্র, মদিনায় ইহুদিদের বিশ্বাসঘাতকতা, আবু সুফিয়ানের মিথ্যা প্রচারণার কারণে এ শত্রুতা আরও বেড়ে গেলে ৬২৪ খ্রিস্টাব্দের ১৭ মার্চ বদর প্রান্তরে মক্কার কুরাইশ ও মদিনার মুসলমানদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়, যা ঐতিহাসিক বদরের যুদ্ধ নামে খ্যাত। এ যুদ্ধে মুসলমানরা জয়লাভকরে এবং এজন্য বদর যুদ্ধকে ইসলামের প্রথম বিজয় হিসেবে উল্লেখ করা হয়। উদ্দীপকে বর্ণিত উসমান এ যুদ্ধের কথাই উল্লেখ করেছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()