- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব মতিউর রহমান নামক এক ধর্ম প্রচারক নিজ এলাকার মানুষের অত্যাচারে অন্য এলাকায় চলে যান এবং সেখানে গিয়ে M নামক একটি সনদ প্রণয়ন করেন। এ সনদ ছিল বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত দলিল এবং এক যুগান্তরকারী বিপ্লব।
উদ্দীপকের সনদের সাথে পাঠ্যবইয়ের কোন সনদের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের সাথে আমার পঠিত হযরত মুহাম্মাদ (স)-এর প্রণীত মদিনা সনদের মিল রয়েছে।
ইসলামের ইতিহাসে মদিনা সনদের প্রবর্তন একটি যুগান্তকারী ঘটনা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় দিক দিয়ে এটি বলিষ্ঠ ভূমিকা পালন করে। এ সংবিধানের মাধ্যমে সকল মানুষের সমান মর্যাদা দেওয়া হয়েছে। একই সাথে ধর্মীয় স্বাধীনতাও প্রদান করা হয়েছে। উদ্দীপকেও এ সনদের প্রতিফলন লক্ষণীয়।
উদ্দীপকের মহামানবের প্রবর্তিত সংবিধানের মাধ্যমে তার রাষ্ট্রে বসবাসকারী সকল ধর্মের লোকের জন্য সমান অধিকার নিশ্চিত হয় পরবর্তী পৃথিবীর সব সংবিধানই এ সংবিধানের আলোকে রচিত। উদ্দীপকে মূলত মহানবি (স)-এর মদিনা সনদকেই নির্দেশ করা হয়েছে। মুহাম্মদ (স) মদিনায় হিজরতের পর আনসার, মুহাজির এবং সকল গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে একটি সনদ প্রণয়ন করেন, যা মদিনা সনদ নামে পরিচিত। এ সনদের মাধ্যমে মুসলমান ও অমুসলমানদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়। এ সনদে বলা হয় মদিনার বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা একে অপরের ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। এ ধারার মাধ্যমে মহানবি (স)-এর ধর্মীয় সহিষ্ণুতারই প্রমাণ মেলে। পরবর্তীকালের পৃথিবীর সকল সংবিধানই এ সনদের থেকে শিক্ষা নিয়ে তাদের সংবিধান প্রণয়ন করেছে। উদ্দীপকেও এ চিত্র ফুটে উঠেছে।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
মুহাম্মদ শব্দের অর্থ কী?
মুহাম্মদ শব্দের অর্থ- প্রশংসিত।
'উক্ত সনদ ছিল বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত দলিল' উক্তিটির যথার্থতা যাচাই কর।
আমার পঠিত সংবিধান অর্থাৎ মদিনা সনদ ছিল বিশ্বের ইতিহাসের রাষ্ট্র পরিচালনার জন্য প্রথম সংবিধান।
৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরতের পর মহানবি (স) মদিনার সংহতির কথা চিন্তা করে সেখানে বসবাসকারী পৌত্তলিক, ইহুদি, খ্রিষ্টান এবং মুসলমানদের জন্য যে শাসনতন্ত্র প্রণয়ন করেন তাই হলো মদিনা সনদ। পৃথিবীর ইতিহাসে এটিই ছিল প্রথম সংবিধান।
রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় দিক দিয়ে মদিনা সনদ ছিল মহানবি (স)-এর এক অনন্য অবদান, এটি মহানবি (স)-এর সর্বাধিক দূরদর্শিতার ফসল। এটি ছিল বিশ্বের ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান। তার পূর্বে কোনো নবি তার জাতিকে লিখিত সংবিধান দিতে পারেননি। তাদের মুখোচ্চারিত বাণীই ছিল আইন। কিন্তু হযরত মুহাম্মদ। (স) তাঁর সংবিধানের ভিত্তিতে বিশ্বের মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে তাঁর শ্রেষ্ঠত্ব বহন করেছেন। তাই আধুনিক ঐতিহাসিকগণ এটিকে The first written constitution' হিসেবে আখ্যা দিয়ে আরবের 'ম্যাগনাকার্টা' বলে অভিহিত করেছেন। আবার ঐতিহাসিক হিট্টি বলেন, এটিই ছিল পৃথিবীর প্রথম লিখিত সংবিধান।
উপর্যুক্ত আলোচনার মাধ্যমে প্রমাণিত হয় যে, মদিনা সনদই বিশ্বের ইতিহাসের রাষ্ট্র পরিচালনা করার প্রথম সংবিধান।

