- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মৌ এর ধর্মের মূল স্তম্ভ হলো- ইমান, নামাজ, রোজা, হজ ও যাকাত। তার ধর্ম পৌত্তলিকাত, সামাজিক সমস্যা, ব্যাভিচার এবং সর্বপ্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একটি বিরাট চ্যালেঞ্জ স্বরূপ।
মৌ এর ধর্মই মুক্তির পথ- বিশ্লেষণ করো।
উদ্দীপকে মৌ-এর ধর্ম ইসলাম। আর এ ধর্মই একমাত্র পূর্ণাক্তা জীবনবিধান এবং মুক্তির পথ।
মানবতার মুক্তির দূত মহানবি (স) ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে মনোনীত করেছেন। এই ধর্ম অনুসারে চললে জীবনের সকল ক্ষেত্রে সফল হওয়া যায়। ইসলাম ধর্ম মানার মধ্যেই রয়েছে ইহলৌকিক ও পারলৌকিক উভয় জীবনে মুক্তি।
হযরত মুহাম্মদ (স) তাঁর সমগ্র জীবনের সাধনা দিয়ে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন। এই ধর্মে রয়েছে মানবতার মুক্তির পথ। কোনো রূপ অন্যায় অবিচার এ ধর্মে স্বীকৃত নয়। বরং সাম্যবাদ এ ধর্মের মূলকথা। মহানবি (স) নিজেই সাম্যবাদের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কখনো মানুষে মানুষে ভেদাভেদ করেননি। তিনি নারীদেরকে ও প্রাপ্য মর্যাদা দিয়ে মুক্তির আলোয় উদ্ভাসিত করেছেন। তাছাড়া মহানবি (স) ইসলাম ধর্মে আমাদের জীবনে চলার জন্য সকল ক্ষেত্রে প্রয়োজনীয় বিধি-বিধান দিয়ে গেছেন। জীবনের সকল সমস্যারই যৌক্তিক ও সুষ্ঠু সমাধান এই ধর্মে বিদ্যমান। সমাজব্যবস্থা, অর্থব্যবস্থা, শিক্ষাব্যবস্থা সবকিছু সম্পর্কেই ইসলাম ধর্মে সুন্দর বিধান রয়েছে, যা মেনে চললে জীবন সুন্দর ও সার্থক হয়ে ওঠে।
উপর্যুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, মৌ- এর ধর্ম অর্থাৎ ইসলাম ধর্মই মুক্তির একমাত্র পথ।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
মহানবি (স) কোথায় নবুয়ত প্রাপ্ত হন?
মহানবি (স) কাবা থেকে তিন মাইল দূরে 'জাবালে নূর' পাহাড়ের হেরা নামক গুহায় নবুয়তপ্রাপ্ত হন।
মেরাজ শরীফ বলতে কী বুঝ?
'মেরাজ শরিফ' বলতে মহানবি (স)-এর উর্ধ্বাকাশে গমন করে আল্লাহর দিদার লাভ করার ঘটনাকে বোঝায়।
মহানবি (স)-এর জীবনের সবচেয়ে চমকপ্রদ ও অলৌকিক ঘটনা হলো মেরাজ গমন। 'মেরাজ' শব্দের অর্থ ঊর্ধ্বে গমন। ৬২০ খ্রিষ্টাব্দের রজব মাসের ২০ তারিখে মুহাম্মদ (স) পবিত্র মসজিদুল আকসা থেকে বোরাক নামক দ্রুতগতির বাহনে চড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। তিনি মেরাজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ পান যা সকল মুসলমানের জন্য আদায় করা ফরজ।
মৌ কোন ধর্মে বিশ্বাসী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের মৌ ইসলাম ধর্মে বিশ্বাসী।
ইসলাম হলো আল্লাহ মনোনীত একমাত্র জীবনবিধান। ইসলাম ধর্ম ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত এ পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত।
যখন কোনো ব্যক্তি এই পাঁচটি বিষয় পরিপূর্ণভাবে মেনে চলে তখন সে মুসলিম হিসেবে অভিহিত হয়।
উদ্দীপকের মৌ একজন ধর্মপ্রাণ ব্যক্তি। তার ধর্মে কলেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত মূল ভিত্তি। অর্থাৎ তিনি মুসলমান। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিনি কালেমায় বিশ্বাস করেন। অর্থাৎ আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে এবং আল্লাহর নবি-রাসুল, আসমানি কিতাব, ফেরেশতা, পরকাল ইত্যাদি বিশ্বাস করেন। আর এই বিশ্বাস থেকেই তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ রোজা, হজ, যাকাত ইত্যাদি মৌলিক বিধান মেনে চলেন। আবার উদ্দীপকে আলোচ্য ধর্মের চ্যালেঞ্জসমূহ বলতে পৌত্তলিকতা, সামাজিক সমস্যা, ব্যভিচার ও সর্বপ্রকার অন্যায়-অবিচারের কথা বলা হয়েছে। এ থেকেও বোঝা যায় আলোচ্য ধর্মটি ইসলাম এবং মৌ একজন মুসলমান।

