- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হযরত মুহাম্মদ (স.) (৫৭০-৬৩২ খ্রি.)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
সেজুতি এবং সুইটি ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ নিয়ে কথা বলছিল। সেজুতি সুইটিকে জানায় ইতিহাসের প্রথম এ যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেন। সুইটি জানায় মুসলমানদের জয়লাভের ফলে অসত্য ও পৌত্তলিকতা বাধাগ্রস্ত হয়। কুরাইশদের অহমিকা এবং দন্ত খর্ব হয়- মুসলমানদের ধর্মবিশ্বাস ও আত্মবিশ্বাসে অনুপ্রেরণা যোগায়।
হযরত ওসমান (রা) কে 'যুন্নুরাইন' বলা হয় কেন?
হযরত ওসমান (রা) মহানবি (স)-এর দুই কন্যা বুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করার জন্য তাকে যুন্নুরাইন বলা হয়।
যুন্নুরাইন শব্দের অর্থ- দুই জ্যোতিষ্কের অধিকারী। হযরত মুহাম্মদ (স)-এর কন্যারা ছিলেন জ্যোতিষ্কের ন্যায়। বিবাহসূত্রে ওসমান (রা) তাদের অধিকার লাভ করেন। এজন্য তাকে দুই জ্যোতিষ্কের অধিকারী বা যুন্নুরাইন বলা হয়।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন সমূহ

