• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • খুলাফায়ে রাশেদিন
খুলাফায়ে রাশেদিন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

রহিমা বিবি মিরপুর শাহ আলীর মাজারের নিকটবর্তী এলাকায় বসবাস করে। সে মাজারের মান-মর্যাদা ও দান-দক্ষিণার মাধ্যমে প্রতিদিন মাজারের আয়-ইনকামের প্রাচুর্য দেখে নিজেই একটি মাজার প্রতিষ্ঠায় উদ্যোগী হয়। সে নিজের ঘরের মধ্যে একটি মিথ্যা মাজার নির্মাণ করে লোভ-লালসা দিয়ে কিছু ভক্তশ্রেণিও তৈরি করে। বিষয়টি সরকারের নজরে এলে সরকার রহিমা বিবিকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলে। কিন্তু লোভের বশে সে তা অমান্য করে এবং সরকারের নিরাপত্তা বাহিনীকে নাস্তানাবুদ করে তোলে। তার প্ররোচনায় পার্শ্ববর্তী ব্যবসায়ীরাও সরকারকে ট্যাক্স প্রদানে বিরত থাকে। ফলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

হযরত ওমর (রা) হযরত আবু বকর (রা) কে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করতে চাইলেন কেন? ব্যাখ্যা করো।

বয়স, পদমর্যাদা ও ইসলাম প্রতিষ্ঠায় অবদানের কথা বিবেচনা করে হযরত ওমর (রা) হযরত আবু বকর (রা) কে খলিফা হিসেবে নির্বাচিত করেন।

হযরত ওমর (রা) ইসলামের প্রথম খলিফা হিসেবে হযরত আবু বকর (রা) কে নির্বাচনের ব্যাপারে জোরালো বক্তব্য প্রদান করেন। আবু বকর (রা)-এর ইমামতিতে মহানবি (স)-এর কয়েকবার নামাজ আদায় করা, বয়োজ্যেষ্ঠতা, নিঃস্বার্থ আত্মত্যাগ, তাঁর প্রতি মহানবির (স) আস্থা প্রভৃতি বিবেচনা করে ওমর (রা) আবু বকর (রা) কে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করার পক্ষে মত দেন।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

'সিদ্দিক' কোন খলিফার উপাধি?

'সিদ্দিক' হযরত আবু বকর (রা)-এর উপাধি।

#

উদ্দীপকে ট্যাক্স প্রদানে বিরত থাকা ব্যবসায়ীদের সাথে মদিনার কোন সম্প্রদায়ের সামঞ্জস্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।

উদ্দীপকে ট্যাক্স প্রদানে বিরত থাকা ব্যবসায়ীদের সাথে মদিনার ধনী ও সম্পদশালী আরববাসী, বিশেষ করে বেদুইনগণ এবং ভণ্ডনবি তোলায়হার সামঞ্জস্য পাওয়া যায়।

জাকাত ইসলামি রাষ্ট্রের প্রধানতম আয়ের উৎস এবং ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম স্তম্ভ। রাসুল (স)-এর মৃত্যুর পর ভণ্ডনবি তোলায়হার প্ররোচনায় ধনী ও সম্পদশালী আরববাসী, বিশেষ করে আরব বেদুইনগণ এই কর প্রদানে অস্বীকৃতি জানায়। পরিস্থিতির জটিলতা বিবেচনা করে আবু বকর (রা) কে অনেক সাহাবি আপাতত জাকাত মাফ করে বিদ্রোহীদের সাথে আপসের পরামর্শ দেন। খলিফা সাহাবিদের পরামর্শ এবং বিদ্রোহীদের আবেদন দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করলে, আন্দোলন প্রবল আকার ধারণ করে। খলিফা এই আন্দোলনকারীদের কঠোর হস্তে দমন করে জাকাত প্রদানে বাধ্য করেন। একইভাবে উদ্দীপকে যে সকল ব্যবসায়ী ট্যাক্স প্রদানে বিরত ছিল তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

ট্যাক্স প্রদানে অস্বীকার করে জনগণ মূলত রাষ্ট্রের আইনকেই অস্বীকার করেছে, যেমন যাকাত অস্বীকারকারীরা ইসলামের মৌলিক বিধান অমান্য করেছিল। উভয় অপব্যাখ্যাকারীদের উদ্দেশ্য হলো স্বার্থ হাসিল। তবে সরকার কঠোর হাতে দমন করে উদ্দীপকে ভন্ড পিরদের কর প্রদানে বাধ্য করে। ইসলামের ইতিহাসে এ ধরনের অস্বীকারকারীদের সাথে আবু বকরের শাসনামলের জাকাত অস্বীকারকারীদের সাদৃশ্য রয়েছে। সুতরাং ট্যাক্স প্রদানে বিরত থাকা গোষ্ঠী ও যাকাত অস্বীকারকারীরা স্বার্থ হাসিলে অভিন্ন দুটি সম্প্রদায়।

#

উদ্দীপকে রহিমা বিবির স্বার্থ ও ভণ্ডনবি সাজাহর স্বার্থ একই সূত্রে গাঁথা- বিষয়টি বিশ্লেষণ করো। 

উদ্দীপকের রহিমা বিবির স্বার্থ ও ভণ্ডনবি সাজাহর স্বার্থ একই সূত্রে গাঁথা।

হযরত আবু বকর (রা)-এর খিলাফতের প্রথম দিকে অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করে নিজেকে নবি বলে দাবি করেন। ফলে সমগ্র আরবে খণ্ড বিপ্লব দেখা দেয়। মূলত ইসলাম প্রচারের অভাব, খাঁটি বিশ্বাসের অভাব, ইসলামের বিধি-নিষেধের বিরুদ্ধাচরণ মদিনার প্রাধান্য অস্বীকার ও নবুয়তের প্রতি লোভের কারণেই অনেকে নিজেকে নবি বলে দাবি করেছিল। এদের মধ্যে সাজাহ ছিল অন্যতম। মূলত নবুয়তকে লাভজনক ব্যবসা ভেবে এবং নিজের স্বার্থ হাসিলের জন্যই সাজাহ নিজেকে ভণ্ডনবি দাবি করে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। তবে হযরত আবু বকর (রা)-এর সেনাপতি খালিদ কর্তৃক কঠোরভাবে বিদ্রোহ দমন করা হয়।

সাজাহর মতো রহিমা বিবিও মাজারের আয়-ইনকামের প্রাচুর্য দেখে নিজেই মাজার নির্মাণ করে, যা ছিল প্রতারণায় ভরা। তাছাড়া মাজার নির্মাণ করে লোভ-লালসা দেখিয়ে সে কিছু ভক্তশ্রেণিও তৈরি করে। এর সাথে উদ্দীপকের রহিমা বিবির স্বার্থও জড়িত ছিল। খ্যাতি লাভের আশা মানুষকে বিপথে পরিচালিত করে। কিছু ভক্ত শ্রেণি তৈরি হওয়ায় রহিমা বিবি নিজেকে খ্যাতিমান ভেবে সরকারের নির্দেশ অমান্য করে। সাজাহ ছিলেন তার মতোই একজন নারী যে খ্যাতির আশায় নবুয়ত দাবি করে ঘৃণ্যতম কাজের অবতারণা করে।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সাজাহ ও রহিমা বিবির কর্মকাণ্ড একই সূত্রে গাঁথা। কারণ লোভ, ব্যবসা, অজ্ঞতাই তাদেরকে অন্যায় কাজে প্ররোচিত করেছে।