- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- খুলাফায়ে রাশেদিন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
শাহমাকদুমের মাজার একটি প্রসিদ্ধ মাজার। মাজারের মান মর্যাদা ও দান-দক্ষিণার মাধ্যমে প্রচুর আয় ইত্যাদি দেখে কয়েকজন ভণ্ডপির মাজার নির্মাণ করে। লোভ-লালসা দিয়ে একদল ভক্ত শ্রেণিও তৈরি করে। একজন ভন্ডপিরের পরামর্শে ব্যবসায়ীরা সরকারকে কর দিতে অস্বীকৃতি জানায়। ভণ্ডপিরদের মধ্যে একজন করিমন বিবি নামে মহিলাও ছিলেন। সরকার তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলে। কিন্তু লোভের বসে তারা তা অমান্য করে ও সরকারের নিরাপত্তা বাহিনীকে নাস্তানাবুদ করে তোলে। পরবর্তীতে সরকার ভণ্ডপিরদের শক্ত হাতে দমন করে।
হযরত মুহাম্মদ (স)-এর হিজরতের সফরসঙ্গী কে ছিলেন?
হযরত মুহাম্মদ (স)-এর হিজরতের সফরসঙ্গী ছিলেন হযরত আবু বকর (রা)।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
খুলাফায়ে রাশেদিন বলতে কী বোঝ?
হযরত মুহাম্মদ (স)-এর ইন্তেকালের পর যে চারজন সাহাবি তাঁর প্রতিনিধিরূপে আরব রাষ্ট্র ও মুসলিম সমাজের সর্বাধিনায়কত্ব করে গেছেন, তাঁরাই মুসলিম জাহানের ইতিহাসে 'খুলাফায়ে রাশেদিন' নামে পরিচিত।
খুলাফায়ে রাশেদিনের চার জন খলিফা হলেন- হযরত আবু বকর (রা) হযরত ওমর (রা), হযরত ওসমান (রা) এবং হযরত আলী (রা)। তারা আল্লাহ ও রাসুল (স) নির্দেশিত পথ অনুসারে খিলাফত পরিচালনা করেছেন বলে তাঁদেরকে খুলাফায়ে রাশেদিন বা সত্য বা ন্যায়পথগামী বলা হয়।

