- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- খুলাফায়ে রাশেদিন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
নাগপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়ে জনাব কফিল সাহেব কাউন্সিলরদের সাথে কোন একটি বিষয় নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। পরিস্থিতি জটিল আকার ধারণ করায় বিষয়টি মীমাংসা করার জন্য সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকটিতে 'ক' ও 'খ' যথাক্রমে মেয়র ও কাউন্সিলদের প্রতিনিধি মনোনীত হন। কিন্তু 'ক' এর সরলতা ও 'খ' এর ধূর্ততার কারণে সালিশির রায়টি মেয়র পক্ষের লোকদের মনঃপুত হয়নি। মেয়র মীমাংসটি মেনে নিলেও তার দলের একটি অংশ তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে তার দলত্যাগ করে।
উশর কোন ধরনের কর ব্যবস্থার নাম?
উশর হলো মুসলমানদের দেয়া ভূমি কর ব্যবস্থার নাম।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
শিয়া কারা? ব্যাখ্যা করো।
ইসলামের ইতিহাসে 'শিয়া' বলতে মহানবি (স)-এর জামাতা আলী (রা)-এর সমর্থকদের সমন্বয়ে গঠিত দলকেই বোঝায়।
'শিয়া' হচ্ছে সেই গোষ্ঠী যারা একমাত্র মহানবি (স)-এর গোত্রভুক্ত। বিশেষ করে মুহম্মদ (স)-এর কন্যা ফাতিমা এবং তার স্বামী আলীর অনুসারী। ইসলামে 'খিলাফত' ও 'ইমামত' প্রশ্নে যে দুটি দলের সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে যারা হযরত আলী (রা) কে সমর্থন করে রাজনৈতিকভাবে সংগঠিত হয়েছিল তারাই 'শিয়া'।
উদ্দীপকে উল্লিখিত সালিশি বৈঠকটির সঙ্গে খুলাফায়ে রাশেদিনের আমলের কোন ঘটনাটির সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত সালিশি বৈঠকটির সঙ্গে খুলাফায়ে রাশেদিনের আমলের দুমার মীমাংসা ঘটনাটির সাদৃশ্য রয়েছে।
সিফফিনের যুদ্ধ বন্ধের পর বিরোধ নিষ্পত্তির জন্য হযরত আলী (রা) ও মুয়াবিয়ার পক্ষ হতে একজন করে সালিশ বা মধ্যস্থ ব্যক্তি নিযুক্ত হন। আলী (রা)-এর পক্ষে আবু মুসা আল আশারি এবং মুয়াবিয়ার পক্ষে আমর ইবনুল আসকে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়। নির্দিষ্ট সময়ে মদিনা ও সিরিয়ার মধ্যবতী দুমাতুল জন্দল নামক স্থানে সালিশি মজলিস বসে। আমর আবু মুসাকে বোঝালেন যে, ইসলামের স্বার্থে আলী ও মুয়াবিয়া উভয়কে অপসারণ করতে হবে। কথা অনুযায়ী প্রথমে আবু মুসা বেদির ওপর দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমি খিলাফত হতে আলীকে পদচ্যুত করলাম। এরপর আমর দাঁড়িয়ে বললেন, 'আমি আলী (রা) এর পদচ্যুতি অনুমোদন করলাম এবং তদস্থলে মুয়াবিয়াকে নিযুক্ত করলাম। এ সালিশির রায়ে, খলিফার সমর্থকগণ ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। হযরত আলী (রা)-এর সেনাবাহিনীর একটি অংশ যুদ্ধ বিরতিতে রাজি ছিল না। তারা সালিশির রায়ে অসন্তুষ্ট হয়ে হযরত আলীর দল ত্যাগ করেন।
উদ্দীপকে 'ক' এর সরলতার কারণে মীমাংসাটি যেমন মেয়রের পক্ষের লোকদের বিপক্ষে যায়, ঠিক একইভাবে দুমার মীমাংসার ক্ষেত্রেও মীমাংসাটির রায়ও অন্যায়ভাবে আলী (রা)-এর বিপক্ষে চলে যায়। সত্যিকার জনপ্রতিনিধির ক্ষেত্রে, কোনো সিদ্ধান্ত বিপক্ষে গেলেও বৃহৎ স্বার্থে সে তা মেনে নেয়। কিন্তু সমর্থকরা অন্যায় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী হয়ে উঠতে পারে। আলী (রা) ক্ষেত্রে খারিজি উদ্ভব এবং উদ্দীপকে বিদ্রোহী গোষ্ঠীর অবস্থান সে বিষয়টির ইঙ্গিত দেয়। সুতরাং, উদ্দীপকের সাথে দুমার বৈঠকের খারিজি উদ্ভবের মিল রয়েছে।
এ ধরনের ত্রুটিপূর্ণ মীমাংসা বিভিন্ন দল-উপদলের সৃষ্টি করে-বিশ্লেষণ করো।
দুমার মীমাংসার মতো ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত বিভিন্ন দল-উপদলের সৃষ্টি করে।
দুমাতুল জন্দলের রায় প্রহসনে রূপ নেয়। হযরত আলী (রা) ও মুয়াবিয়া (রা) স্ব-স্ব পদে বহাল থাকেন। হযরত আলী (রা) এর সমর্থকগণ শিয়া ও খারেজি এই দুই দলে বিভক্ত হয়ে যায়। শিয়াগণ হযরত আলী (রা) কে অন্ধভাবে অনুসরণ করে এবং খারেজিগণ দু'মাতুল জন্দলের রায়কে বাতিল করে পুনরায় মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানান। হযরত আলী (রা) যুদ্ধ করতে সম্মত না হলে খারেজিগণ তাকে অস্বীকার করে। এভাবে খারেজি নামে একটি ধর্মীয় রাজনৈতিক দলের উৎপত্তি হয়।
খারেজিরা বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ প্রদান করায় তাদের মাঝে কতকগুলো দলের সৃষ্টি হয়েছিল। এ দলগুলো হচ্ছে নাফি-আজরাক কর্তৃক প্রতিষ্ঠিত আজরাকি সম্প্রদায়, নাজদ বিন-আমর প্রতিষ্ঠিত নাজদিয়া সম্প্রদায়, আবদুল্লাহ ইবনে ইবাদ প্রতিষ্ঠিত ইবাদিয়া সম্প্রদায় এবং জায়েদ-বিন-আফসার প্রতিষ্ঠিত সাফারিয়া সম্প্রদায়। অন্যদিকে দুমাতুল জন্দলের সালিশে আলী (রা) সাথে প্রতারণা করে মুয়াবিয়াকে জয়ী ঘোষণা করলে শিয়াদের উদ্ভব হয়। হযরত আলী ও মুয়াবিয়ার গৃহযুদ্ধের সময় শিয়াদের উৎপত্তি ঘটলেও হযরত আলী খারেজিদের দ্বারা নিহত হওয়ার পর 'শিয়ারা একটি সাংগঠনিক রাজনৈতিক দলে পরিণত হয়। পরবতীতে ইমামতের প্রশ্নে শিয়ারা দ্বিধা বিভক্ত হয়ে পড়ায় শিয়াদের মধ্যে কতগুলো উপদলের সৃষ্টি হয়েছিল। এ সময় শিয়াদের মধ্যে তিনটি দল দেখা যায়। যথা- ইসনা আশারিয়া, ইসমাইলিয়া ও জায়েদিয়া।
পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের ন্যায় ত্রুটিপূর্ণ মীমাংসা মুসলিম দলের ঐক্য ব্যাহত করে নানা উপদলের জন্ম দেয়।

