- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- খুলাফায়ে রাশেদিন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
'ক' রাষ্ট্রের জনৈক শাসনকর্তা ক্ষমতা গ্রহণের পর শাসনব্যবস্থার সুবিধার্থে প্রাদেশিক গভর্নর পদে নতুন ব্যক্তিদের নিয়োগ দিলে প্রদেশের পূর্ববর্তী গভর্নরগণ তা মেনে নেন। কিন্তু মুহিব নামক গভর্নর মেনে নেননি। ফলে শাসনকর্তার সাথে বিরোধে জড়িয়ে পড়েন এবং উভয়ের মধ্যে এক সংঘর্ষ শুরু হয়।
খিলাফত শব্দের অর্থ কী?
'খিলাফাত' শব্দের অর্থ প্রতিনিধিত্ব করা।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
উদ্দীপকে উল্লিখিত 'ক' অন্যলের শাসনকর্তার সাথে খুলাফায়ে রাশেদিনের কোন খলিফার সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত 'ক' অঞ্চলের শাসনকর্তার খলিফা মুয়াবিয়ার সাদৃশ্য রয়েছে।
হযরত আলী (রা) খিলাফতে অধিষ্ঠিত হয়ে শান্তি স্থাপনের উদ্দেশ্যে ওসমান (রা) কর্তৃক নিযুক্ত সকল দুর্নীতিপরায়ণ প্রাদেশিক শাসনকর্তাকে অপসারণের নীতি গ্রহণ করেন। কিন্তু এ ব্যবস্থা সমস্যাকে আরও জটিল করে তোলে। আল মুগিরা ও ইবনে আব্বাস খলিফাকে এ নীতি বর্জনের পরামর্শ দিলে খলিফা কর্ণপাত করেননি। তিনি সকল প্রাদেশিক শাসনকর্তাকে বরখাস্ত করে তাদের স্থলে নতুন ও উপযুক্ত শাসনকর্তা নিযুক্ত করে পাঠান। তার নির্দেশ সকলে মেনে নিলেও মুয়াবিয়া (রা) খলিফার আদেশ প্রত্যাখ্যান করেন। হযরত আলী (রা) তার অবাধ্যতা নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করলে আলী ও মুয়াবিয়ার দ্বন্দ্ব শুরু হয়। ওসমান (রা)-এর খিলাফতকালে মুয়াবিয়া অনেক সরকারি সম্পত্তি লাভকরে প্রভাবশালী হয়ে উঠেছিলেন। এমনিভাবে আরও অনেক উমাইয়া সরকারি ভূমির মালিক হয়েছিলেন। আলী (রা) এ সম্পত্তিগুলো সরকারি করে নিলে উমাইয়ারা ক্ষিপ্ত হয়ে ওঠে। মুয়াবিয়া এর প্রতিশোধ নিতে চাইলে আলী মুয়াবিয়ার দ্বন্দ্ব অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সুতরাং বলা যায়, 'ক' অঞ্চলের শাসক মুয়াবিয়ার প্রতিনিধিত্ব করছে।

