• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলাম ও ব্যক্তিজীবন
ইসলাম ও ব্যক্তিজীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

হারুন মির্জা ব্যবসায় ব্যাপক সাফল্য লাভ করে। এই খুশিতে সে স্ত্রী-পুত্র নিয়ে পার্কে বেড়াতে যায়, হোটেলে চাইনিজ খায় এবং রাতে বাড়িতে একটি পার্টির আয়োজন করে বন্ধু-বান্ধবদের নিয়ে আনন্দ উল্লাস করে। এতে তার ধার্মিক পিতা জনাব আহসান মির্জা খুবই অসন্তুষ্ট হন। পরের দিন হারুন মির্জা তার বন্ধু মনির উদ্দীনকে পার্টিতে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে সে বলে, পার্টির দামি খাবারে সে অভ্যস্ত নয় এবং দামি পোশাকও পরিধান করে না। এমনকি ফজরের নামাজের জন্য জাগতে না পারার ভয়ে রাতে অল্প খাবার খায়।

উদ্দীপকের আহসান মির্জা অসন্তুষ্ট হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।

উদ্দীপকের হারুন মির্জার তাকওয়া পরিপন্থি কর্মকাণ্ড দেখে তার পিতা আহসান মির্জা অসন্তুষ্ট হন।

তাকওয়ার মূল অর্থ- আত্মরক্ষা করা, সংযত ও সতর্ক হওয়া, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকা। শরিয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা হারানোর ভয়ে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে। তাকওয়া মূলত আল্লাহর সন্তুষ্টি এবং আত্মশুদ্ধির পথপরিক্রমা। এর বিভিন্ন স্তর রয়েছে, তার মধ্যে অন্যতম হলো সন্দেহমুক্ত হালাল বর্জন। এ স্তরে যে সকল বিষয়ের হালাল হওয়া সম্পূর্ণ সন্দেহমুক্ত, তবে জীবনের জন্য অপরিহার্য নয়- সেগুলো বর্জনের কথা বলা হয়। যেমন- অতিরিক্ত সুস্বাদু ও দামি খাবার বা পোশাক বর্জন করা। যা হারুন মির্জার কর্মকাণ্ডে অনুপস্থিত।

ব্যবসায় সাফল্য লাভের খুশিতে হারুন মির্জা তার স্ত্রী-পুত্র নিয়ে পার্কে বেড়াতে যায়, হোটেলে চাইনিজ খায় এবং বাড়িতে পার্টি দেয়। সেখানে দামি খাবারের আয়োজন করে। সবাই দামি পোশাক পরে আসে। হারুন মির্জার এরূপ কর্মকান্ড দেখে তার ধার্মিক পিতা জনাব আহসান মির্জা খুবই অসন্তুষ্ট হন। তার পিতার অসন্তুষ্ট হওয়ার কারণ হলো হারুন মির্জার কর্মকাণ্ডে আল্লাহভীতি বা তাকওয়া না থাকা। মূলত তিনি মুত্তাকি হওয়ায় ছেলের তাকওয়া পরিপন্থি কাজ দেখে সন্তুষ্ট হতে পারেননি।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

সিদক কী?

সাধারণভাবে সত্য বলার অভ্যাস কিংবা অভ্যস্তরূপে সত্য বলাকে সিদক বা সত্যবাদিতা বলে।

#

"আত্মশুদ্ধিতে সালাতের ভূমিকা অনন্য"- ব্যাখ্যা করো।

সালাত মানুষের আত্মা পরিশুদ্ধ করে।

পাপের কারণে মানুষের আত্মা কলুষিত হয়, অপবিত্র হয়। সালাত এ অপবিত্রতা ও কলুষতা দূর করে। একজন ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করলে তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না, তেমনি পাঁচবার নামাজ আদায় করলে অভ্যন্তরীণ অপবিত্রতা দূরীভূত হয়ে মানবাত্মা পরিশুদ্ধ হয়। সালাত আল্লাহকে স্মরণের অন্যতম মাধ্যম। আর আত্মশুদ্ধির জন্য আল্লাহর এই স্মরণ বা সালাতের ভূমিকা অনস্বীকার্য।

#

মনির উদ্দীনের কর্মকাণ্ড চিহ্নিত করে ব্যক্তিজীবনে এর প্রভাব বিশ্লেষণ করো।

মনির উদ্দীনের কর্মকাণ্ডে তাকওয়া প্রাকশ পেয়েছে। আর ব্যক্তি জীবনে তাকওয়ার প্রভাব অপরিসীম।

ইসলামি জীবনদর্শনে সব সদৃগুণের মূল হলো তাকওয়া। ব্যক্তির উন্নত চরিত্র গঠন ও সমুন্নত রাখার ক্ষেত্রে তাকওয়া দুর্গস্বরূপ। এটা ব্যক্তিকে সৎকর্মের প্রেরণা দেয় এবং উন্নত চরিত্র গঠন করে। যে যত বেশি তাকওয়া অর্জন করবেন, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। আল্লাহ বলেন- তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকট অধিক মর্যাদার অধিকারী যে অধিক তাকওয়াবান (সুরা হুজুরাত: ১৩)।

তাকওয়ার মাধ্যমে আত্মা শুদ্ধ ও পবিত্র হয়। যে ব্যক্তি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস স্থাপন করে, সে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পায় না। এছাড়া তাকওয়ার মাধ্যমে তার অন্তর পবিত্র আলোয় আলোকিত হয়। যা আয়েশি জীবনে খুব একটা পাওয়া যায় না।
উদ্দীপকের মনির উদ্দীনের পার্টিতে না যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি পার্টির দামি খাবারে অভ্যস্ত নন, দামি পোশাক পরিধান করেন না।

এমনকি ফজরের নামাজের জন্য জাগতে না পারার ভয়ে রাতে অল্প খাবার গ্রহণ করেন। তিনি মূলত এ কাজগুলো করেন আল্লাহ ভীতি থেকেই। ফলে তিনি একজন মুমিন-মুত্তাকি হিসেবে তার ব্যক্তিজীবনকে প্রভাবিত করে ইহকাল ও পরকালে অধিক মর্যাদার অধিকারী হবেন।