- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- খুলাফায়ে রাশেদিন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
উদ্দীপকের সাথে ইসলামের কোন হত্যাকান্ডের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
মেয়র হত্যার ঘটনাটি ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান (রা) এর শাহাদাতের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।
হযরত ওমর (রা) এর ইন্তিকালের পর হযরত ওসমান (রা) খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। ইসলামের সেবায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ইসলাম গ্রহণের পর তার যাবতীয় ধন-সম্পদ তিনি নবি ও ইসলামের খেদমতে দান করেছেন। তথাপি তার ওপর প্রতিহিংসার বশে মিথ্যা অভিযোগ এনে তাকে হত্যা করা হয়, যা উদ্দীপকের মেয়রকে হত্যা করার অনুরূপ।
উদ্দীপকের মেয়র জনাব জসিম উদ্দিনের বিরুদ্ধে কতিপয় অভিযোগের কারণে তার বাড়ি অবরোধ করে এবং পরবর্তীতে তাকে হত্যা করে। একইভাবে হযরত ওসমান (রা) খলিফা নির্বাচিত হওয়ার পর রাসুলে করিম (স) এর ঘনিষ্ঠ সহচর এবং অনুগামীদের অপসরণ করে নিজের অযোগ্য আত্মীয় স্বজনকে প্রাদেশিক শাসনকর্তা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন। তিনি কুফার শাসনকর্তা, সাদ-বিন আবি ওয়াক্কাসকে সরিয়ে ওয়ালিদ বিন ওয়াক্কাসকে এবং বসরায় আবু মুসা-আল আশারিকে সরিয়ে আব্দুল্লাহ ইবনে আমিরাকে নিয়োজিত করেন। এ ঘটনাসহ আরো অনেক বিষয়ে খলিফার বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্রোহীরা খলিফাকে নির্মমভাবে হত্যা করে। উদ্দীপকেও এ রকম হত্যাকাণ্ডের দৃশ্যপট অঙ্কিত হয়েছে।
উক্ত হত্যাকান্ড কি ইসলামে গৃহযুদ্ধের দ্বার উন্মোচন করেছিল? মতামত দাও।
হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত ঘটনা তথা ওসমান (রা) এর হত্যাকাণ্ডের ফলে আরবে গৃহযুদ্ধের দ্বার উন্মোচন করেছিল।
বিদ্রোহীরা হযরত ওসমান (রা)-এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নির্মমভাবে হত্যা করে। ফলে এ হত্যাকান্ড ইসলামের গতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। ঐতিহাসিক ওয়েল হাউসেন বলেন, "ওসমান হত্যা ইসলামের ইতিহাসের যেকোনো ঘটনা অপেক্ষা অধিকতর যুগান্তকারী ঘটনা।” ঐতিহাসিক যোসেফ হেল বলেন, "ওসমান হত্যা ছিল গৃহযুদ্ধের বিপদ সংকেতম্বৰূপ।" মুসলিম জাহান বনু হাশিম ও বনু উমাইয়া এ দুটি গোত্রে বিভক্ত হয়ে আত্মঘাতী গৃহযুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। উষ্ট্রের যুদ্ধ ও সিফফিনের যুদ্ধ এবং কারবালার মর্মান্তিক ঘটনা ওসমান (রা) হত্যারই পরিণতি। এছাড়াও খলিফা ওসমান (রা) হত্যার প্রতিবাদে পরবর্তীকালে শিয়া, সুন্নি, খারেজি প্রভৃতি রাজনৈতিক ও ধর্মীয় দলের সৃষ্টি হয় এবং তারা মুসলিম জাহানকে শতধাবিভক্ত করে ফেলে।
ওসমান (রা) হত্যার ফলে খিলাফত ও খলিফার প্রতি জনগণের সমর্থন, শ্রদ্ধা ও আনুগত্য শিথিল হয়ে পড়ে। আর এ হত্যাকাণ্ডের ফলে গণতন্ত্রের সমাধি রচিত হয়। মুয়াবিয়া উমাইয়া বংশ প্রতিষ্ঠা করে রাজতন্ত্র প্রবর্তন করেন। মদিনাতুননবি শহরের রাজনৈতিক প্রাধান্য লোপ পেতে থাকে। পরবর্তীতে কুফা, বাগদাদ, দামাস্কাস মুসলিম জাহানের রাজধানীতে পরিণত হয়ে অধিক প্রাধান্য লাভ করে।
উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, হযরত ওসমান (রা)-এর হত্যাকান্ডের প্রভাব ছিল ইসলামের জন্য মারাত্মক একটি বিপর্যয়মূলক ঘটনা, যা আরবে একটি গৃহযুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিল।

