• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • খুলাফায়ে রাশেদিন
খুলাফায়ে রাশেদিন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

রূপসা উপজেলা নির্বাচনের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হায়দার আলী। কারণ তার নির্বাচনি শ্লোগান ছিল আমি গরিবের বন্ধু, গরিবের জন্য কিছু করতে চাই। তিনি সকলের সমান অধিকার রাখবেন, সুবিচার করবেন, অন্যায় অত্যাচার রুখে দিবেন বলে জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন। নির্বাচিত হয়ে হায়দার আলী ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের বক্তব্যে বলেন, আপনারা আমার আয়নাম্বরূপ। আমার ভুলগুলো আপনারা শুধরে দিয়ে সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাকে কাজে সাহায্য করবেন।

"হায়দার আলী খলিফার যে আদর্শ অনুসরণ করেছেন, সে রকম মনোভাব প্রশাসনিক কর্মকর্তাদের থাকা উচিত" উক্তিটি বিশ্লেষণ করো।

উদ্দীপকে হায়দার আলীর অনুসরণীয় খলিফার মনোভাব অর্থাৎ হযরত আবু বকর (রা)-এর মতো মনোভাব সকল প্রশাসনিক কর্মকর্তাদের থাকা আবশ্যকীয়- উক্তিটি যথার্থ।

একটি দেশের প্রশাসন যন্ত্রের মূল হলো এর কর্মকর্তাবৃন্দ। তাদের মধ্যে সৎ ও সুকুমার গুণাবলি বিদ্যমান থাকা প্রশাসনিক ব্যবস্থার উন্নতির জন্য অত্যন্ত জরুরি। তাদের নিরপেক্ষ বিচার করা ও নির্ভীক রাষ্ট্রযন্ত্র পরিচালনার যোগ্যতা থাকতে হবে। তাদেরকে সত্যের প্রতি অবিচল ও সত্য প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। তাদেরকে সব সময় ন্যায়ের পথ অনুসরণ করা উচিত। তারা কখনও অন্যায়কে প্রশ্রয় দিবে না। ঘুষ, সুদ, উপরিপাওনা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা, দুর্নীতি প্রভৃতির প্রতি তাদের থাকবে তীব্র ঘৃণা। রাষ্ট্রের উদ্ভাবিত নব নব সমস্যা তারা তাদের দৃঢ় পদক্ষেপ গ্রহণ এবং বিচক্ষণতা দ্বারা সমাধান করতে সচেষ্ট হবে। রাষ্ট্রের কল্যাণ সাধনের কথা ভাবা হবে তাদের চিন্তন জগতের একমাত্র ব্রত। তাদেরকে অনাড়ম্বরপূর্ণ জীবনের অধিকারী হতে হবে। কোনো ধরনের জাঁকজমকতা যেন তাদেরকে আকৃষ্ট না করে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। আর প্রশাসনে যাতে গণতান্ত্রিক ধারা বজায় থাকে সেদিকে তাদের সজাগ দৃষ্টি দিতে হবে।

উদ্দীপকের হায়দার আলীর ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হবে প্রশাসনিক কর্মকর্তাদের একমাত্র পাথেয়। এভাবে প্রশাসনিক কর্মকর্তারা হযরত আবু বকর (রা)-এর চারিত্রিক গুণাবলি অনুসরণ করতে পারে। এতে সমাজে শাসক ও শাসিতের মধ্যে দূরত্ব কমে আসবে। প্রতিষ্ঠিত হবে সমতাভিত্তিক সমাজ। প্রশাসন ব্যবস্থা হবে আবু বকর (রা)-এর প্রশাসনের ন্যায় সুদৃঢ়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

আবু জেহেল কোন যুদ্ধে নিহত হন?

আবু জেহেল বদরের যুদ্ধে নিহত হন।

#

খিলাফত বলতে কী বোঝায়?

খিলাফত বলতে এমন একটি ধর্মীয় রাজনৈতিক প্রতিষ্ঠানকে বোঝায়, যা মহানবি (স)-এর মিশনের প্রতিনিধিত্ব করে।

আরবি 'খিলাফত' শব্দটি 'খুলাফা' শব্দ থেকে এসেছে যার অর্থ প্রতিনিধিত্ব বা স্থলাভিষিক্ত। মহানবি (স)-এর ইন্তেকালের পর ইসলাম ধর্ম রাষ্ট্রের সংরক্ষণ, সম্প্রসারণ ও সার্বভৌমিকতায় সৃষ্টিকর্তার মর্যাদা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যকে সামনে রেখে যে ধর্মভিত্তিক রাজনৈতিক প্রতিষ্ঠান জন্মলাভ করে তাকে খিলাফত বলে। ইবনে খালদুনের মতে, 'খিলাফত হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, যা মুহম্মদ (স)-এর প্রতিনধিত্ব করে'। সুতরাং বলা যায়, ইসলাম ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্রের পার্থিব শাসন কাঠামোই হলো খিলাফত।

#

উদ্দীপকের হায়দার আলী কোন খলিফার আদর্শ অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।

সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের হায়দার আলী হযরত আবু বকর (রা) এর আদর্শ অনুসরণ করেছেন।

৬৩২ খ্রিষ্টাব্দে মহানবি (স)-এর ওফাতের পর খলিফা নির্বাচনের জন্য মুসলমানগণ ছাকিফা বানি সায়িদা নামক স্থানে মিলিত হলে, হযরত আবু বকরের ইমামতিতে মহানবির কয়েকবার নামাজ আদায় করা, বয়োজ্যেষ্ঠতা ও নিঃস্বার্থ আত্মত্যাগ প্রভৃতি বিষয় তুলে ধরে হযরত ওমর (রা) আরবের প্রথা অনুযায়ী, হযরত আবু বকর (রা) এর হাত চুম্বন করে তাঁকে খলিফা বলে ঘোষণা করেন। খলিফা নির্বাচিত হয়ে হযরত আবু বকর (রা) জনতার উদ্দেশে এক ভাষণ প্রদান করেন। তিনি উক্ত ভাষণে বলেন, 'আমি আপনাদের হুকুম পালন করার জন্যই মনোনীত হয়েছি। ন্যায় ও সত্যের পথে থেকে যদি আমি বিন্দুমাত্র বিচ্যুত হই তাহলে আপনারা আমাকে সরিয়ে দিবেন। আপনারা আমার আয়নাস্বরূপ।' এভাবে হযরত আবু বকর (রা) তার ভাষণে সুবিচার প্রতিষ্ঠা ও অন্যায়ের দমন এবং ইসলামের মর্যাদাকে সমুন্নত রাখার ঘোষণা দেন। উদ্দীপকের রূপসা উপজেলার চেয়ারম্যান হায়দার আলীও অনুরূপ ঘোষণা দিয়েছিলেন।

হায়দার আলী জনগণের ভোটে নির্বাচিত হয়ে সুবিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। যা তিনি সবার সামনে তুলে ধরেন আবু বকর (রা)-এর ভাষণের আদলে। আবু বকর (রা)-এর মতোই তিনি জনগণকে শাসন কার্যাবলি মূল্যায়নের ক্ষমতা দেন। ভুল ধরিয়ে দিয়ে যেন তাকে শোধরানোর সুযোগ দেওয়া হয় সে অনুরোধ করেন। হায়দার আলীর এসব কর্মকাণ্ড হযরত আবু বকর (রা)-এর কর্মকাণ্ডের অনুরূপ। সুতরাং হায়দার আলী আবু বকর (রা)-এর আদর্শই অনুসরণ করেছেন।