- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- খুলাফায়ে রাশেদিন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মহানবি (স)-এর ইন্তেকালের পর ইসলাম ও মুসলিম রাষ্ট্রের এক সংকটময় মুহূর্তে তিনি খলিফা নিযুক্ত হয়েছিলেন। কিন্তু তিনি তার যোগ্যতার পরিচয় দিয়ে মুসলিম রাষ্ট্র ও ইসলামকে আসন্ন বিপদ থেকে রক্ষা করে গেছেন। অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা বিধান, ভণ্ডনবি ও স্বধর্মত্যাগীদের আন্দোলন দমন করে তিনি শিশু ইসলামি রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। তিনি খলিফা হবার পূর্বে ও পরে ইসলামের খেদমতের জন্য যা করেছেন, তা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
রিদ্দার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
রিদ্দার যুদ্ধ ৬৩২-৬৩৪ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় কেন হয়েছিল? ব্যাখ্যা করো।
উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের প্রধান কারণ ছিল নেতার আদেশ অমান্য করা।
যুদ্ধে জয়লাভের ক্ষেত্রে নেতার নির্দেশ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা অত্যাবশ্যক। কিন্তু ৬২৫ খ্রিষ্টাব্দে সংঘটিত উহুদের যুদ্ধে রাসুল (স) আবদুল্লাহ ইবনে যুবাইরের নেতৃত্বে ৩০ জন তীরন্দাজ সৈন্যকে উহ্রদ ও আইনাইন পর্বতের মাঝামাঝি সংকীর্ণ গিরিপথে নিয়োজিত করে চূড়ান্ত বিজয়ের পূর্ব পর্যন্ত সেখানে অবস্থান করতে বলেন। কিন্তু সৈন্যরা গনিমতের (যুদ্ধলব্ধ সম্পদ) মাল সংগ্রহের জন্য গিরিপথ থেকে সরে যায় এবং তারা কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়ে। এ সুযোগকে কাজে লাগিয়ে কুরাইশরা সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এ পথ দিয়ে আক্রমণ করলে মুসলমানরা কোণঠাসা হয়ে পড়ে। ফলে এ যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটে।

