• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • খুলাফায়ে রাশেদিন
খুলাফায়ে রাশেদিন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

আরহাম আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান। তিনি অত্যন্ত সৎ ও কর্তব্যপরায়ণ ব্যক্তি। তিনি চেয়ারম্যান হয়ে জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। জনগণের দুঃখ-দুর্দশা দূর করা এবং সুখ-শান্তি আনয়নে সচেষ্ট হন। তারপরও তিনি রাতের বেলায় ছদ্মবেশে মানুষের অবস্থা জানার চেষ্টা করেন। নিজে খাদ্যের বোঝা বহন করে ক্ষুধার্ত ও দরিদ্র জনগণের কাছে পৌঁছে দিতেন। সবসময় অভাবগ্রস্ত মানুষের পাশে থাকেন। তাই জনগণও তাকে খুব সম্মান করে।

হযরত ওসমানকে যুন্নুরাইন বলা হয় কেন? ব্যাখ্যা করো।

হযরত ওসমান মহানবি (স)-এর দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন বলে তার উপাধি হয় যুন্নুরাইন

যুন্নুরাইন যার অর্থ দুই জ্যোতিষ্কের অধিকারী। হযরত মুহাম্মদ (স) এর কন্যারা ছিলেন জ্যোতিষ্কের সাথে তুলনীয়। বিবাহ সূত্রে ওসমান (রা) তাদের অধিকার লাভ করেন। এজন্য তাকে দুই জ্যোতিষ্কের অধিকারী বা যুন্নুরাইন বলা হয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

উষ্ট্রের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

উষ্ট্রের যুদ্ধ ৬৫৬ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়।