• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • খুলাফায়ে রাশেদিন
খুলাফায়ে রাশেদিন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জনাব হাসান আলী ক্ষমতা লাভ করার পর দেশে শান্তি-শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য পূর্ববর্তী শাসকের সময়ে নিয়োগকৃত অধিকাংশ প্রাদেশিক গভর্নরকে দায়িত্ব থেকে অব্যহতি দেন। দেশের স্বার্থে সবাই তাঁর আদেশ মেনে নিয়ে পদত্যাগ করলেও একজন প্রাদেশিক গভর্নর পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। হাসান সাহেব তাঁকে অবৈধভাবে দখলকৃত সরকারি সম্পদ ফেরৎ দিতে বলেন। সম্পর্ক ক্রমান্বয়ে খারাপ হতে থাকায় তারা যুদ্ধে জড়িয়ে পড়েন। যুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছেও হাসান আলী প্রতিপক্ষের কূটকৌশল ও ষড়যন্ত্রের কাছে হেরে যান।

উদ্দীপকে উল্লিখিত কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে বিজয়ের সাথে দুমার মীমাংসার কতটুকু মিল খুঁজে পাও? বিশ্লেষণ করো ।

উদ্দীপকে উল্লিখিত কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে বিজয়ের সাথে দুমার মীমাংসার পুরোপুরি মিল রয়েছে।

সিফফিনের যুদ্ধে মুয়াবিয়া হযরত আলী (রা)-এর বাহিনীর তীব্র আক্রমণে নিশ্চিত পরাজয় অনুধাবন করে কূটকৌশলে যুদ্ধ বন্ধ করে সন্ধির প্রার্থনা করে। পরবর্তীতে সন্ধির সালিশি বৈঠকে দুমাতুল জন্দলে ষড়যন্ত্র ও প্রতারণার মাধ্যমে হযরত আলী (রা) কে সরিয়ে মুয়াবিয়া খলিফা হন। উদ্দীপকেও এ ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
উদ্দীপকে দেখা যায়, যুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছেও হাসান আলী প্রতিপক্ষের কূটকৌশল ষড়যন্ত্রের কাছে হেরে যান। এরূপ ঘটনা সিফফিনের যুদ্ধেও দেখা যায়। এই যুদ্ধে উভয় পক্ষ সিফফিনের প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হয়। যুদ্ধে মুয়াবিয়ার পরাজয় যখন অনিবার্য তখন তার সেনাপতি ও উপদেষ্টা আমর বিন আসের পরামর্শে যুদ্ধ স্থগিত করার জন্য পতাকার শীর্ষে ও বর্শার মাথায় পবিত্র কুরআন শরিফ উত্তোলন করে সন্ধির আহ্বান জানান। এরূপ পরিস্থিতে হযরত আলী (রা) যুদ্ধ বন্ধের নির্দেশ দেন। খলিফা আলী (রা) আবু মুসা আল আশারিকে ও মুয়াবিয়া আমর বিন আল আসকে মধ্যস্থতাকারী নিযুক্ত করেন। ৬৫৯ খ্রিষ্টাব্দে দুমাতুল জন্দলের সালিশে আমর বিন আস বিশ্বাসঘাতকতা করে মুয়াবিয়াকে খলিফা হিসেবে ঘোষণা করে।
উপর্যুক্ত আলোচনায় প্রতীয়মান হয়, উদ্দীপকের কূটকৌশল ও ষড়যন্ত্রের ঘটনায় দুমাতুল জন্দলের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ কোনটি?

ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ হলো উষ্ট্রের যুদ্ধ (৬৫৬ খ্রি.)।