• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • খুলাফায়ে রাশেদিন
খুলাফায়ে রাশেদিন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মোস্তাকিম ছিলেন সত্য-মিথ্যার পার্থক্যকারী। তিনি প্রায় ১০ বছর শাসনকার্য পরিচালনা করেন। এর মধ্যে তিনি সর্বাধিক পরিমাণ রাজ্যসীমা বৃদ্ধি করেন। বিশাল রাজ্যের শাসন পরিচালনার জন্য তিনি একটি বিভাগ তৈরি করেন। একটি দৈনন্দিন, অন্যটি সাপ্তাহিক কার্য পরিচালনা করত।

'Saviour of Islam' কাকে বলা হয়? ব্যাখ্যা করো।

হযরত আবু বকর (রা) ইসলাম ধর্মকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করে Saviour of Islam হিসেবে পরিচিতি পান।

ইসলামের এক সংকটময় মুহূর্তে হযরত আবু বকর (রা) খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি মাত্র দুই বছর তিন মাস খলিফা পদে অধিষ্ঠিত থেকে ইসলাম ধর্ম ও মুসলিম রাষ্ট্রকে এক ভয়াবহ বিপদ হতে রক্ষা করেন। তাঁর সময় ভণ্ডনবিদের ধর্মীয় প্রতারণা, অরাজকতা ও বিশৃঙ্খলা এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তিনি কঠোর হস্তে দমন করে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখেন। তিনি খলিফা পদ লাভের পূর্বে ও পরে ইসলামের সেবায় জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। এ জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বা Saviour of Islam বলা হয়ে থাকে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

রিদ্দা অর্থ কী?

'রিদ্দা' শব্দের অর্থ স্বধর্মত্যাগ বা দলত্যাগ।

#

বিশাল সাম্রাজ্য পরিচালনার উক্ত শাসকের রাজনীতি কী ছিল? বিশ্লেষণ করো।

বিশাল সাম্রাজ্য পরিচালনায় উক্ত শাসক তথা ওমর (রা)-এর রাজস্বনীতি ছিল ইসলামি শরিয়াহভিত্তিক।

ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা)-এর কেন্দ্রীয় প্রশাসনের একটি অন্যতম দপ্তর ছিল রাজস্ব বিভাগ। তিনি ভূমি জরিপের মাধ্যমে ভূমি রাজস্ব নির্ধারণ করতেন। তিনি রাষ্ট্রীয় রাজম্বের উৎস হিসেবে গনিমত, যাকাত, উশর, জিজিয়া, খারাজ, আলফে, উশুর ইত্যাদি বজায় রাখেন। উদ্দীপকেও এ ধরনের রাজস্ব বিভাগ তৈরির ইঙ্গিত আছে।

হযরত ওমর (রা) ভূমি জরিপ করে এর সুষ্ঠু বণ্টন, বন্দোবস্ত ও রাজস্ব নির্ধারণপূর্বক তা আদায়ের ব্যবস্থা করেন। তিনি ভূমি রাজস্বের সুপরিকল্পিত ব্যবস্থা প্রণয়নের জন্য দিওয়ান-উল-খারাজ প্রতিষ্ঠা করেন। হযরত ওমর (রা) খারাজ, যাকাত, জিজিয়া, খুমুস, আলফে, উশুর, উশর প্রভৃতি উৎস থেকে রাজস্ব আদায় করেন। ইসলামি সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতি লাভের ফলে যখন আয়-ব্যয় বৃদ্ধি পায় তখন ওমর (রা) বায়তুল মাল প্রতিষ্ঠা করে সাম্রাজ্যের আয়-ব্যয়ের ব্যবস্থা করেন

উপর্যুক্ত আলোচনায় প্রমাণিত হয় যে, বিশাল সাম্রাজ্য পরিচালনায় ওমর (রা) ইসলামি শরিয়াহভিত্তিক রাজস্বনীতি প্রণয়ন করেন।