- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- খুলাফায়ে রাশেদিন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভন্ডপিরের আবির্ভাব হয়। তারা ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করতে চেষ্টা করে, যা ইসলামের পরিপন্থি। তারা প্রকৃত সত্যের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ ঘোষণা করে। এ প্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসলমানগণ ঐক্যবদ্ধ হয়ে ভন্ডপিরদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
"হানিফ সম্প্রদায়" বলতে কী বোঝায়?
আইয়ামে জাহেলিয়া যুগে ইবরাহিম (আ)-এর প্রচারিত একেশ্বরবাদী ধর্মমতে যারা বিশ্বাস করত তারাই হলো হানিফ সম্প্রদায়।
আরব দেশ যখন কুসংস্কার ও অন্ধকারে নিমজ্জিত তখন মদিনা নগরীতে এক শ্রেণির লোক একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তারা স্বতন্ত্রভাবে ধর্মীয় জীবনযাপন করতেন এবং কোনো প্রকার পূজায় অংশ নিতেন না। বরং মূর্তিপূজার বিরোধিতা করেন। তারা আল্লাহ ও রাসুলে বিশ্বাস করত। মূলত, তৎকালীন আরবের যে সম্প্রদায়টি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, পরলোক ও সুখ-দুঃখ ভোগ সম্পর্কে জানত এবং মেনে চলত তারাই হানিফ সম্প্রদায়।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
আব্বাসি খিলাফতের প্রতিষ্ঠাতা কে?
আব্বাসি খিলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফফাহ।

